শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (৪১)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, রাত ২:৩২
সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (৪১)

মুরতাদ প্রতিরোধে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত দৃঢ়তা
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র দীদার মুবারকে তাশরীফ মুবারক নেয়ার পর পবিত্র মদীনাতুল মুনাওয়ারা শরীফের আশেপাশের এলাকা অতিক্রম করে অনেক দূর পর্যন্ত নও মুসলিমদের মাঝে হঠাৎ করেই দাবানলের মত ‘ইরতিদাদ’ তথা ধর্মদ্রোহিতা ছড়িয়ে পড়লো। ইহুদী-মুশরিকদের ইন্ধনে চতুর্দিকে একটা ঘনায়মান বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠলো।
এ কঠিন অবস্থায় দ্বীন ইসলামের অন্যতম ফরয হুকুম যাকাত আদায়ে অনেকেই অস্বীকৃতি জানালো। এ কঠিন অবস্থায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি আনছার এবং মুহাজিরীন ছাহাবা আজমাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে পরামর্শের জন্য ডাকলেন।
আশিদ্দাউ আলাল কুফ্ফার হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি এ বিষয়ে প্রস্তাব রাখলেন- বর্তমান কঠিন পরিস্থিতিতে দুর্বলমনা মুসলমানদেরকে দ্বীনের কিছু কিছু বিষয়ে আস্তে আস্তে বুঝিয়ে সঠিক পথে আনার কোশেশ করা যেতে পারে। উপস্থিত আকাবিরে ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের প্রায় সকলেই হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সাথে একমত পোষণ করলেন।
ঈমানদীপ্ত দৃঢ়তায় পাহাড় পর্বতের চেয়েও অটল হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি সকলের মতামত জেনে মিম্বর শরীফে তাশরীফ নিলেন। অতঃপর মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি যথাবিহিত হামদ্ ও ছলাত মুবারক পাঠের পর দৃঢ়তার সাথে বলতে লাগলেন- হে হযরত ছাহাবা আজমাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন সম্মানিত নুবুওওয়াত-রিসালাত মুবারক প্রকাশ করেন তখন ইসলাম ছিলেন এক বিতাড়িত পথিকের মত। অতিঅল্প লোকই দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন। তারপর মহান আল্লাহ পাক উনার অশেষ অনুগ্রহে সমগ্র আরব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুগত্য স্বীকার করলেন এবং একটি সাহসী ও মর্যাদাশীল জাতিতে পরিণত হলেন। মহান আল্লাহ পাক উনার কসম! অবশ্যই আমরা দ্বীনের পথে অটল অবিচল থাকবো। তাছাড়া আমি বেঁচে থাকবো আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনিত দ্বীন ইসলাম উনার কোন প্রকার মানহানী ঘটবে, কিছুতেই তা হতে পারে না। মহান আল্লাহ পাক উনার শপথ করে বলছি- মুসলমানিত্ব দাবি করার পর যদি কেউ যাকাতের একগাছি রশি দিতেও অস্বীকার করে এবং এতে পৃথিবীর তাবৎ গাছপালা, পাথর, জিন-ইনসানও যদি তাদের সহায় হয় তবুও তাদের প্রতিরোধে আমরা জিহাদ করবো। জেনে রাখুন, মহান আল্লাহ পাক তিনি যাকাত ও নামাযের মধ্যে কোন পার্থক্য করেননি। তিনি উভয় হুকুমই একসাথে নাযিল করেছেন। এভাবেই সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রতিটি বিষয় নাযিল হয়ে পূর্ণতা লাভ করেছে। সুবহানাল্লাহ!
হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বলেন, খলীফাতু রসূলিল্লাহ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার এমন ঈমানদীপ্ত দৃঢ়তায় মুরতাদ প্রতিরোধে আমি সঠিক সিদ্ধান্ত খুঁজে পেলাম। সুবহানাল্লাহ!

ঈমানদীপ্ত ইবরত:
মুরতাদ প্রতিরোধে খলীফাতু রসূলিল্লাহ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত দৃঢ়তায় গোটা উম্মাহ’র জন্য রয়েছে বিশাল ইবরত। দ্বীন ইসলাম উনার হুকুম-আহকাম পালনে শিথিলতার প্রশ্রয় দেয়া যাবে না। ধর্মদ্রোহী মুনাফিক মুরতাদরা যখন যাকাতের ফরয আদায়ে অস্বীকার করলো- তখন আস্তে আস্তে দ্বীনের বিবিধ বিষয়েই তারা অস্বীকার করে কুফরী-শিরিকীতে মগ্ন হবে- এটা খুব ভালভাবেই বুঝতে পেরেছিলেন খলীফাতু রসূলিল্লাহ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম।
তাই তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে সাথে নিয়ে গোটা আরব হতে মুরতাদদের প্রতিরোধ করেন- তাদের ধর্মদ্রোহী স্বপ্ন ধূলিসাৎ করে দেন।
বর্তমানেও সেই সমস্ত ধর্মদ্রোহী মুরতাদের প্রেতাত্মারা দ্বীন ইসলামে আগাছা হয়ে শিকড় গেড়ে বসেছে। তারা এ যুগে এত পর্দার দরকার নেই, ছবি তোলা ছাড়া কি করে চলা যায়, যে কোন পোশাক-আশাক পরলেই হয়, দাড়ি রাখার কি দরকার, গান-বাদ্য না শুনলে কি আর চলে ইত্যাদি ইত্যাদি দ্বীন ইসলাম বিরোধী কথা অবলীলাক্রমে বলে যাচ্ছে। নাঊযুবিল্লাহ!
এ অবস্থায় খলীফাতু রসূলিল্লাহ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার ন্যায় দুনিয়ার তামাম মুনাফিক মুরতাদ উলামায়ে ‘সূ’দের প্রতিরোধে যবানী-কলমী জিহাদ পরিচালনা করে যাচ্ছেন শুধুমাত্র আওলাদে রসূল, আহলে বাইতে রসূল, মুজাদ্দিদে আ’যম, ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি।
উনার এই মুবারক তাজদীদে প্রত্যেক ঈমানদারকেই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ঈমানদীপ্ত জযবার ন্যায় এগিয়ে আসা ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত। (সমাপ্ত)

-মুহম্মদ মুহাজিরুল ইসলাম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে