শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (২৪)

হযরত আম্মার ইবনে ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত অনুশোচনায় নাযিল হলো আয়াত শরীফ
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, দুপুর ১২:৪১
সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (২৪)


হযরত আম্মার ইবনে ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন ‘মুস্তাদয়াফীন’ ছাহাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদের অন্তর্ভুক্ত। উপরন্তু তিনি ‘আস্ সাবিকুনাল আউওয়ালুন’ উনাদের মাঝে অন্যতম। উনার সবচাইতে গর্বিত পরিচয় হলো- ইসলামের জন্য ঈমানদীপ্ত আত্মত্যাগের মাধ্যমে সর্বপ্রথম শাহাদাতবরণকারী মহিলা ছাহাবী হযরত সুমাইয়া বিনতে খিয়াত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার আওলাদ তিনি। হযরত আম্মার ইবনে ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাতা-পিতা ভাই প্রায় একই সময়ে দ্বীন ইসলাম গ্রহণ করেন। সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণের পর উনাদের উপর কাফির-মুশরিকরা এমন নারকীয় লোমহর্ষক অত্যাচার নির্যাতন চালিয়েছিল যা ভাষায় প্রকাশ করা অত্যন্ত দূরূহ ব্যাপার।
একবার কুরাঈশ কাফিররা হযরত আম্মার ইবনে ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পানিতে ফেলে এমনভাবে ডুবিয়ে রেখেছিল যে, উনার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কাফিররা উনার জবান মুবারক থেকে একটি ব্যতিক্রম কথা বের করে নিল। যে কথা তিনি স্বাভাবিক থাকা অবস্থায় কস্মিনকালেও বলতে পারতেন না। এরপর যখন উনাকে ছেড়ে দেয়া হলো, তখন তিনি ব্যতিক্রম কথাটি উচ্চারণের জন্য মারাত্মক অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন এবং ব্যাকুল চিত্তে অস্থির-পেরেশান হয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুদ দারাজাত মুবারকে (ক্বদম মুবারক) হাযির হলেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার এমন উদ্বেগ উৎকণ্ঠা দুর্দশা দেখে জিজ্ঞাসা করলেন, হে আম্মার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনার কি হয়েছে? তখন হযরত আম্মার ইবনে ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সমস্ত ঘটনা বর্ণনা করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আপনার মুখের কথার সাথে কি তখন অন্তঃকরণের মিল ছিল? তিনি বললেন, আমার অন্তরে সর্বাবস্থায় পূর্ণ ঈমান বিরাজ করছে। এ কথা শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নূরুল মাগফিরাত মুবারক (হাত মুবারক) দিয়ে উনার চোখের পানি মুছে দিলেন এবং সান্ত¡না দিয়ে ইরশাদ মুবারক করলেন- এতে কোন অসুবিধা নেই।
অতঃপর হযরত আম্মার ইবনে ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত অনুশোচনায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক ফায়ছালায় স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র আয়াত শরীফ নাযিল করে দিলেন। যা পবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক হয়েছে- ‘যে ব্যক্তি ঈমান আনার পর মহান আল্লাহ পাক উনার সঙ্গে কুফরী করে; যা করতে বাধ্য করা হয় অথচ উনার অন্তরের অন্তঃস্থলে ঈমানে পরিপূর্ণ’ (সেই ব্যক্তিকে এজন্য কোন জবাবদিহীর মুখোমুখি হতে হবে না)। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!

ঈমানদীপ্ত ইবরত:

‘কাফির মুশরিকরা সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রাথমিক যুগে মুসলমানদের প্রতি এমন অত্যাচার নির্যাতন করতো, যা অনেক সময় বরদাশ্তের সীমা অতিক্রম করে যেত- এ অবস্থায় পড়ে কেউ যদি সাময়িক কোন ব্যতিক্রম কিছু করতেন তবে উনাদের অপারগ মনে করা হতো। ’
হযরত সাঈদ ইবনে জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার এক প্রশ্নের জাওয়াবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এমনটিই মন্তব্য করেছিলেন।
তিনি যে মন্তব্য করেছেন তা হুবহু হযরত আম্মার ইবনে ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বেলায় প্রযোজ্য হতে দেখা যায়। নিজের মাতা-পিতাকে লোমহর্ষক নির্যাতনে শহীদ হতে দেখলেন, তাতেও তিনি ঈমানের উপর অটল দৃঢ়চিত্ত ছিলেন। সীমাহীন নির্যাতনে অপারগ হয়ে মুখে কিছু ব্যতিক্রম করলেন এতেও উনার ঈমানদীপ্ত অনুশোচনা যেন উপচে পড়লো।
এমন ঈমানদীপ্ত তীব্র অনুশোচনায় তিনি দগ্ধ হতে লাগলেন যা দূর করতে নাযিল হলো আয়াত শরীফ। সর্বাবস্থায় সবকিছুর চেয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অন্তরকে ঈমানদীপ্ত রঙে সমুজ্জল রাখার নজীর স্থাপন করলেন হযরত আম্মার ইবনে ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু; যা প্রত্যেক মু’মিন মুসলমানকেও হাছিল করতে সচেষ্ট থাকা ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত।
আহলু বাইতি রসূলিল্লাহ, মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি উম্মাহকে এমন ঈমানদীপ্ত রঙে রঙ্গিন করার জন্য অনুক্ষণ নিয়োজিত। তাই সকলের উচিত অন্তরের অন্তঃস্থলে ঈমানের জ্যোতিকে তাজা-পাকাপোক্ত করার জন্য সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক ছোহবত ইখতিয়ার করা।

-মুহম্মদ মুহাজিরুল ইসলাম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে