শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (২২)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, রাত ১:৪৮
সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (২২)

নির্মম অত্যাচার-নির্যাতনের মুখেও ঈমানদীপ্ত দৃঢ়চিত্ত হযরত খাব্বাব বিন আরাত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
সম্মানিত দ্বীন ইসলামের প্রারম্ভিকতায় যাঁরা দ্বীন ইসলাম গ্রহণ করে নিজেদেরকে ‘আস্ সাবিকুনাল আউওয়ালুন’-এর সৌভাগ্যে গৌরবান্বিত করেন হযরত খাব্বাব বিন আরাত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন সেই সমস্ত সৌভাগ্যশীলদের মধ্যে অন্যতম। অধিকাংশ বর্ণনা মতে, তিনি বনি তামীম গোত্রের লোক ছিলেন। উনার লক্বব মুবারক ছিল ‘সাদিসুল ইসলাম’ অর্থাৎ ইসলামের ৬ষ্ঠ ব্যক্তি। মূলতঃ এই সময়টি ছিল সামান্য কয়েকজন মুসলমানের জন্য ভীষণ সঙ্কটময় আর ছবর ও সহ্য ক্ষমতার কঠিন পরীক্ষাকাল।
হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু দ্বীন ইসলাম গ্রহণ করেছেন এ কথা প্রকাশ হওয়ার সাথে সাথেই উনার উপর কাফির-মুশরিকদের অত্যাচার, নির্যাতনের ক্রোধের পাহাড় যেন ভেঙ্গে পড়লো। একবার কাফির মুশরিকরা জলন্ত কয়লার উপর হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বেঁধে শুইয়ে দেয়। এমনকি তিনি যেন পাশ ফিরতে না পারেন সেজন্য এক কাট্টা কাফির উনার বুক মুবারকের উপর পা দিয়ে শক্তভাবে চেপে ধরে রাখে। এভাবে পর পর একাধিক বার জ্বলন্ত আগুনে শুইয়ে দেয়ায় উনার পিঠ মুবারক শ্বেত রোগের মত সাদা হয়ে গিয়েছিল।
অনেক দিন পরে প্রসঙ্গক্রমে আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার নিকট হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিঠ মুবারকের কাপড় তুলে ধরলেন। এই দৃশ্য অবলোকন করে আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আজ পর্যন্ত আমি কখনো এরূপ পিঠ দেখি নাই। তখন হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, প্রজ্জ্বলিত অঙ্গারস্তুপে আমাকে ঠেসে ধরা হতো যতক্ষণ না আমার পৃষ্ঠচাপে সেই প্রজ্জ্বলিত আগুন নিভে যেত।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক দুয়ার বরকতে হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত দৃঢ়তা:
হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি স্বয়ং বর্ণনা করেন, একবার আমি রহমতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট গেলাম। তিনি চাদর মুবারকে ঠেস দিয়ে কা’বা শরীফ উনার ছায়ায় বসেছিলেন। আমি আরজ করলাম- ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! দয়া করে আমার জন্য মহান আল্লাহ পাক উনার নিকট মুনাজাত করুন। আমার কথা শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উঠে বসলেন। এ সময় উনার মহাসম্মানিত নূরুর রহমত মুবারক অর্থাৎ চেহারা মুবারক লাল হয়ে উঠলো।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘হে খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনাদের পূর্বে এমন সব লোক গত হয়েছেন যাঁদের শরীর থেকে লৌহ চিরুনী দ্বারা গোশ্ত আঁচড়িয়ে ফেলা হয়েছে। শুধু হাড় ছাড়া আর কোন কিছুই অবশিষ্ট থাকেনি। এমন জুলুমের পরও উনারা দ্বীনের উপর ইস্তেক্বামত ছিলেন। মহান আল্লাহ পাক তিনি অবশ্যই এই দ্বীনকে পূর্ণতা দান করবেনই করবেন। ’ সুবহানাল্লাহ!
সত্যিই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইশ্ক মুহব্বত এবং উনার আনিত দ্বীন ইসলামের উপর হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ঈমানদীপ্ত দৃঢ়তা প্রদর্শন করেছেন।
উল্লেখ্য, তিনি ইসলাম পূর্ব জীবনে কর্মকারের কাজ করতেন। এ সুবাদে বহু লোকের নিকট উনার টাকা পাওনা ছিল। ইসলাম গ্রহণের পর তিনি যখন তাদের নিকট পাওনা টাকার জন্য তাগাদা করতেন তখন কাফির-মুশরিকরা বলত, দ্বীন ইসলাম ত্যাগ না করলে একটি কানাকড়িও দেয়া হবে না। প্রতি উত্তরে হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলতেন, যতক্ষণ পর্যন্ত তোমরা মরার পর আবার জীবিত হয়ে এ দুনিয়ায় আগমন না করবে ততক্ষণ পর্যন্ত আমিও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারক এবং দ্বীন ইসলাম পরিত্যাগ করবো না। সুবহানাল্লাহ!

ঈমানদীপ্ত ইবরত:
সত্যিই আজ এই ফিৎনা ফাসাদের যুগে হযরত খাব্বাব বিন আরাত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ন্যায় ঈমানদীপ্ত দৃঢ়তার অধিকারী মর্দে মু’মিনের বড়ই প্রয়োজন। যারা ইহুদী, মুশরিক, নাছারাদের যাবতীয় অত্যাচার নির্যাতন এবং লোভ লালসার মুখেও দ্বীন ইসলাম তথা সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আঁকড়ে ধরে থাকবে। আর এমন মর্দে মু’মিনী মুজাহিদী জজবা অন্তরে পয়দা করতে হলে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারকের কোনই বিকল্প নেই।
-মুহম্মদ মুহাজিরুল ইসলাম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে