শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (১৯)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, সকাল ৬:১৭
সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (১৯)
হযরত মুসআব বিন উমাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত আত্মত্যাগের কাহিনী
হযরত মুসআব বিন উমাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন মক্কা শরীফের অত্যন্ত সুদর্শন যুবক। পিতা-মাতার অত্যন্ত আদুরে সন্তান। খুবই সম্পদশালী ছিলেন পারিবারিকভাবেই। পোষাক-পরিচ্ছদ ব্যবহারে ছিলেন খুবই সৌখিন প্রকৃতির। উনার সৌখিনতার প্রসঙ্গে স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘সুন্দর কেশগুচ্ছ এবং মিহিন শুভ্র পোশাকে সজ্জিত উনার মত আমি আর কাউকে দেখিনি।’
হযরত মুসআব বিন উমাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যখন সংবাদ পেলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘দারুল আরকামে’ সম্মানিত ইসলামের দাওয়াত, তা’লীম-তালকীন দিচ্ছেন, তখন তিনি চুপিসারে সেখানে গেলেন এবং দ্বীন ইসলাম কবুল করেন। কোন এক ব্যক্তি উনার পিতা-মাতা, আত্মীয়-স্বজনের নিকট প্রকাশ করে দিল যে, তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেছেন। অতঃপর যা হওয়ার তাই হলো। উনার আত্মীয়-স্বজন উনাকে গৃহে বেঁধে রাখলো। এভাবে বেশ অনেকদিন উনাকে আবদ্ধ করেই রাখা হল। অবশেষে যখন মুসলমানগণ আবিসিনিয়ায় হিজরত করেন তখন তিনিও সুযোগ বুঝে বন্দীদশা থেকে নিজ চেষ্টায় মুক্ত হয়ে আবিসিনিয়ায় হিজরত করেন।
পরবর্তীতে সেখান থেকে তিনি অন্যদের সাথে মদীনা শরীফে হিজরত করেন। এখানে তিনি খুব স্বাভাবিকভাবে জীবন যাপন করতে লাগলেন। ছিলনা উনার পূর্বের সেই জাঁকজমকপূর্ণ সৌখিন লেবাস। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মুখ দিয়ে তিনি একদা ঐ অবস্থায় গমন করলেন। তখন উনার পরিধানে একটি মাত্র চাদর ছিল। তাও আবার কয়েক জায়গায় জীর্ণ ছিল; এমনকি একটি জায়গায় কাপড়ের পরিবর্তে চামড়ার তালি লাগানো ছিল। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের নিকট উনার ইসলাম পূর্ব জীবনের সৌখিন অবস্থা এবং বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করলেন। এ সময় উনার চক্ষু থেকে অশ্রু মুবারক চিক চিক করতে লাগলো। সুবহানাল্লাহ!

উহুদের জিহাদে হযরত মুসআব বিন উমাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত বীরত্বের শাহাদাত:
ঐতিহাসিক উহুদের জিহাদে হযরত মুসআব বিন উমাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাত মুবারকেই মুহাজেরীনগণের পতাকা অর্পিত হয়েছিল। জিহাদের একটি বিশেষ মুহূর্তে যখন চর্তুদিক হতে কাফির বাহিনী কর্তৃক মুসলমানগণ মারাত্মকভাবে আক্রান্ত হয়ে পড়েন, তখনও হযরত মুসআব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু অটল অবিচল চিত্তে উড়ন্ত পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন। এক পাষ- বর্বর কাফেরের এমন ঈমানদীপ্ত দৃশ্য মোটেও সহ্য হলো না; তাই সে পতাকাটি ভূপাতিত করার লক্ষ্যে হযরত মুসআব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার একটি হাত মুবারক কেটে ফেললো। তখন তিনি উভয় বাহু একত্র করে পতাকাটি চেপে ধরে রাখলেন। এ সময় কাফেররা অনবরত তীর নিক্ষেপ করতে করতে উনাকে শহীদ করে ফেললো। কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি শাহাদাতের অমীয় সুধা পান না করলেন ততক্ষণ পর্যন্ত পতাকাটি ভূপাতিত হতে দেননি। পরে অন্য এক মুজাহিদ ফের পতাকাটি উত্তোলন করে রাখেন।
জিহাদ শেষে যখন হযরত মুসআব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দাফন করা হচ্ছিল তখন উনার পরিধানে একটি মাত্র চাদর ছিল। যা দ্বারা উনার সমস্ত শরীর মুবারককে আবৃত করা যাচ্ছিল না। মাথার দিক হতে ঢাকলে পদদ্বয়, আবার পদদ্বয় হতে ঢাকলে মাথার দিকটা অনাবৃত থাকতো। এ সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন- ‘উনার মাথার দিক হতে চাদর দ্বারা ঢেকে দিন এবং পদদ্বয় তৃণ দ্বারা আবৃত করুন।’ এই ছিল হযরত মুসআব বিন উমাইর রদ্বিয়াল্লাহ তায়ালা আনহু উনার জীবনের শেষ মুহূর্তের অবস্থা মুবারক। সুবহানাল্লাহ!

ঈমানদীপ্ত ইবরত:
শৈশব হতে অত্যন্ত আরাম আয়েশ, সৌখিন বিলাসী জীবনে অভ্যস্ত হলেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতে, দ্বীন ইসলামের সম্মানে হযরত মুসআব বিন উমাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সবকিছুকে বিসর্জন দিলেন।
দুনিয়ার অঢেল আরাম আয়েশ উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত, দ্বীন ইসলাম, জিহাদ, ঈমানদীপ্ত শাহাদাত কোন কিছু থেকেই ক্ষণিকের জন্য বিমুখ রাখতে পারেনি। সুবহানাল্লাহ!
অথচ বর্তমান যামানার মুসলমানরা দুনিয়ার ভোগ বিলাস, আরাম আয়েশে এত বেশী মশগুল হয়ে পড়েছে যাতে নিজেদের আচার-ঐতিহ্য সবকিছু প্রায় নিভু নিভু; আর এ অবস্থায় তাশরীফ এনেছেন বর্তমান যামানার দ্বীন ইসলামের রাহবার ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম।
বর্তমান যামানায় একমাত্র উনার মুবারক ছোহবত লাভের মাধ্যমেই উম্মাহ’র পক্ষে হযরত মুসআব বিন উমাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মত ঈমানদীপ্ত ইশ্ক মুহব্বত তথা আত্মত্যাগের মহান দারাজাত লাভ করা সম্ভব। সুবহানাল্লাহি ওয়া রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!

-মুহম্মদ মুহাজিরুল ইসলাম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে