সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে পবিত্র নামায ক্বছর হওয়ার জন্য সফরের দূরত্বের সঠিক পরিমাপ মাইল হিসেবে সফরের দূরত্ব
, ৩০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৪ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
আমাদের সম্মানিত হানাফী মাযহাব উনার মুখতার বা ফতওয়াগ্রাহ্য মতে মাইল হিসেবে সফরের দূরত্ব হলো ৫৪ শরয়ী মাইল। ১ ফরসখ = ৩ মাইল। ১৮ ফরসখ = (১৮ দ্ধ ৩) = ৫৪ মাইল। অর্থাৎ ৫৪ মাইল পথ সফর করলে মুসাফির হিসেবে গন্য হবে এবং নামায কছর করতে হবে। অর্থাৎ মুসাফিরগণদের জন্য যুহর, আছর ও ইশা উনার ফরয নামায ৪ রাকায়াতের স্থলে ২ রাকায়াত পড়া ফরয। আর সুন্নত নামাযে ইখতিয়ার রয়েছে। মাঝে মাঝে পড়াও সুন্নত । আবার মাঝে মাঝে না পড়াও সুন্নত ।
উল্লেখ্য যে, ৪৮ মাইল সফর করলে নামায ক্বছর করার যে মতটি আমাদের দেশে প্রচলিত আছে তা আমাদের সম্মানিত হানাফী মাযহাব উনার মত নয়। বরং তা সম্মানিত শাফিয়ী মাযহাব উনার মত। যা সম্মানিত হানাফী মাযহাব উনার অনুসারী উনাদের জন্য অনুসরণ করা জায়িয নেই।
আরো উল্লেখ্য যে, আমাদের সম্মানিত হানাফী মাযহাব অনুযায়ী স্বাভাভিকভাবে ৩ দিন পায়ে হাটার পথ সফর করলে, শরয়ী মুসাফির হিসেবে গণ্য হবে। রাস্তা অনুযায়ী এর দূরত্ব কম-বেশী হয়ে থাকে, তবে তৈরী রাস্তায় সফর করলে এর দূরত্ব শরয়ী মাপে হয় ১৮ ফরসখ অর্থাৎ ৫৪ শরয়ী মাইল । যা বর্তমানে আমাদের দেশে প্রচলিত বৃটিশ মাপে ৬১.৩৬ মাইল আর আন্তর্জাতিক মাপে ৯৮.৭৫ কিলোমিটার পথ সফর করলে সে শরয়ী মুসাফির হিসেবে গন্য হবে।
শরয়ী মাপ অনুযায়ী:
১ ফরসখ (فرسخ) = ৩ মাইল (ميل)
১ মাইল (ميل) = ৪০০০ হাত (ذراع)
১ হাত (ذراع) = ২৪ আঙ্গুল (اصبوع)
উল্লেখ্য যে, হাত ও মাইলের দৈর্ঘ্য এলাকাভিত্তিক কম-বেশী রয়েছে। তবে শরয়ী আইনে হাত বলতে ২৪ আঙ্গুলের হাত ও মাইল বলতে ৪০০০ হাতের মাইলকে বুঝানো হয়।
বৃটিশ মাপ অনুযায়ী:
১ মাইল (গরষব) = ৩৫২০ হাত (ঈঁনরঃ)
১ হাত (ঈঁনরঃ) = ২৪ আঙ্গুল (উরমরঃ)
যেহেতু, শরয়ী হাত ও বৃটিশ হাতের দৈর্ঘ্য একই অর্থাৎ ২৪ আঙ্গুল। তাই হাতের দৈর্ঘ্যকে মুল ধরে শরয়ী মাপ থেকে বৃটিশ মাপ বের করা যেতে পারে। অর্থাৎ প্রথমে শরয়ী মাপকে হাতে রূপান্তর করে অতঃপর হাতকে আবার বৃটিশ মাপে রূপান্তর করা যেতে পারে। এক্ষেত্রে হিসাবটি হবে:-
শরয়ী মাপকে হাতে রূপান্তর:
১ ফরসখ = ৩ মাইল
১৮ ফরসখ = ১৮ দ্ধ ৩ শরয়ী মাইল = ৫৪ শরয়ী মাইল
আবার,
১ শরয়ী মাইল = ৪০০০ হাত
∴ ৫৪ শরয়ী মাইল = ৫৪ দ্ধ ৪০০০ হাত = ২,১৬,০০০ হাত
হাতকে বৃটিশ মাপে রূপান্তর:
৩৫২০ হাত = ১ বৃটিশ মাইল
১ হাত = ১ স্ট ৩৫২০ বৃটিশ মাইল
∴ ২,১৬,০০০ হাত = ২,১৬,০০০ স্ট ৩৫২০ বৃটিশ মাইল = ৬১.৩৬ বৃটিশ মাইল।
আর আন্তর্জাতিক মাপ অনুযায়ী
১ বৃটিশ মাইল = ১.৬০৯৩৪৪ কিলোমিটার
৬১.৩৬ বৃটিশ মাইল = ৬১.৩৬ দ্ধ ১.৬০৯৩৪৪ কিলোমিটার= ৯৮.৭৫৫ কিলোমিটার
সুতরাং, ১৮ ফরসখ = ৬১.৩৬ বৃটিশ মাইল = ৯৮.৭৫ কিলোমিটার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












