সম্মানিত ইলম অন্বেষনকারীদের উপর গায়েবী মদদের একটি ঐতিহাসিক ঘটনা
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইতিহাস
বর্তমানে একশ্রেণীর দ্বীন ইসলামবিদ্বেষী জাহেলরা সম্মানিত মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে উদ্দেশ্য করে অপপ্রচার চালাচ্ছে যে, যারা সম্মানিত শরঈ ইলম হাছীলের জন্য পড়ালেখা করছে তাদের কোনো ভবিষ্যৎ নেই। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
মূলত এরা এই প্রপাগান্ডা চালানোর মধ্য দিয়ে মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই বিশ্বাসই ঢুকিয়ে দেয়ার চেষ্টা করছে যে, সম্মানিত শরঈ ইলম হাছীল করতে গেলে রিযিকের সঙ্কটে পড়তে হবে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
কিন্তু এই পাপিষ্ঠ জাহেলরা জানেনা, যারা হাক্বীকীভাবে ইলম হাছীল করার উদ্দেশ্যে বের হয় তাদের জন্য রিযিকের রাস্তা প্রসারিত হয়ে যায় এবং মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা স্বয়ং সেই ব্যক্তির জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ!
এ বিষয়ে ইতিহাসে একটি ঘটনা বর্ণিত আছে -
একবার কয়েকজন সম্মানিত আলেম সম্মানিত ইলম হাছীলের উদ্দেশ্যে ছফর করছেন। উনাদের সাথে অর্থ ছিলো। একপর্যায়ে অর্থ ফুরিয়ে যায়। সাথে খাদ্যও নেই, অর্থও নেই। খাদ্যের চাহিদা পূরণ না হওয়ায় আস্তে আস্তে উনারা দূর্বল হয়ে পড়তে লাগলেন।
এই আলেম উনাদের দলের সবারই নাম ছিলো মুহম্মদ। উনারা সিদ্ধান্ত নিলেন সামনে কোনো বাড়িতে গিয়ে উনাদের পরিস্থিতির বিষয়ে অবহিত করবেন।
উনারা এক বাড়িতে গেলেন। তখন উনাদের মধ্যে একজন ওযু করে দুই রাকাত নামায পড়া শুরু করলেন এবং বাকিরা বাড়িওয়ালার দরজায় কড়া নাড়লেন।
বাড়িওয়ালা বের হলেন। আগন্তুকদের দেখে ভেতরে চলে গেলেন। কোনো কিছু জিজ্ঞেস করলেন না। কিছু থলে নিয়ে আসলেন। তারপর একে একে উনাদের সবার হাতেই ৫০ দিনারের একটি করে থলে দিয়ে দিলেন।
সম্মানিত আলেম উনারা বিষয়টি বুঝতে পারলেন না। কারণ উনারা দরজায় কড়া নেড়ে কোনো কিছু বলার আগেই বাড়িওয়ালা এই কাজগুলো করলেন। উনারা বিষয়টি সম্পর্কে জানতে চাইলেন।
তখন সেই বাড়িওয়ালা বললেন, আমি এই এলাকার বাসিন্দা। অমুক মুসলিম শাসকের দরবারে কাজ করি। গতকাল সেই শাসক একটি স্বপ্ন দেখেন। তাকে কেউ বলছেন “মুহম্মদ উনারা খাদ্য গ্রহণ না করায় দুর্বল হয়ে পড়ছেন। আগামীকাল উনারা দরজায় কড়া নাড়বেন, উনাদেরকে অর্থ দিও, খিদমত করো। ”
কথামতো মুসলিম শাসক সেই বাড়িওয়ালার কাছে দিনারের থলে দেন। উনারা যখন দরজায় কড়া নাড়েন, প্রত্যেকের হাতে দিনার তুলে দেন। সুবহানাল্লাহ!
মূলত যারা হাক্বীকীভাবে সম্মানিত দ্বীন ইসলাম উনার খিদমতের উদ্দেশ্যে ইলম হাছীলের জন্য বের হন উনাদের জন্য আল্লাহ পাক গায়েবী মদদের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ!
এই সম্মানিত মুহম্মদ নামক আলেম উনাদের মধ্যে একজন হলেন মুসলিম ইতিহাসের বিখ্যাত মুফাসসির, যার তাফসীর রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয় - মুহম্মদ ইবনে জারির আত-তাবারী রহমতুল্লাহি আলাইহি। যার লেখা তাফসীর ‘তাফসীরে তাবারীকে’ বলা হয় তাফসীর শাস্ত্রের বিশ্বকোষ।
-মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুঘল আমলের নিরাপত্তা নিদর্শন হাজীগঞ্জ দুর্গ
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৪র্থ পর্ব)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত শরীয়ত প্রতিপালনে খিলজী সালতানাতের কাজী মুগিসউদ্দিনের সাহসিকতা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্রান্সের অব্যাহত লুটপাট! একটি সমৃদ্ধ জনপদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার না জানা ইতিহাস (২)
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত আক শামসুদ্দীন রহমতুল্লাহি আলাইহি: কসতুনতুনিয়া (ইস্তানবুল) বিজয়ে যার অবদান অনস্বীকার্য
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৯)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জঙ্গে জামাল ও সিফফিনের যুদ্ধের প্রেক্ষাপট ও সঠিক ইতিহাস
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্রান্সের অব্যাহত লুটপাট! একটি সমৃদ্ধ জনপদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার না জানা ইতিহাস (১)
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সোনার বাংলাকে যেভাবে লুটপাট করেছিলো ফিরিঙ্গি বেনিয়ারা (৩)
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আব্বাসীয় সালতানাতের মুসলিম নৌশক্তি
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকা বাগদাদ যেভাবে পিছিয়ে পড়লো
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৭)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












