ইতিহাস
ফ্রান্সে দ্বীন ইসলাম উনার অবমাননা এবং একজন সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ঈমানী গর্জন
, ০৬ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
১৮৯০ খ্রি: সন। উসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার শাসনকাল। সে সময় ঘরে বাইরে শত্রু বিরাজমান। গাদ্দারদের ষড়যন্ত্রে উসমানীয় শাসন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এমন মুহূর্তেই শাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। উসমানীয় শাসনের ভিত্তি মজবুত করতে আপ্রাণ চেষ্টা করছেন তিনি।
এমনই এক সঙ্কটাপন্ন মুহূর্তে খবর এলো, ফরাসি ফিল্ম ইন্ডাস্ট্রির চলচ্চিত্র নির্মাতা কুলাঙ্গার হেনরি বর্নিয়ার মুসলমানদের সম্মানিত ঈমান নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত শান মুবারকে অবমাননার নাটক তৈরী করেছে। নাউযুবিল্লাহ! শুধু ফ্রান্স নয়; গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছে এই নাটকের আলোচনা। কট্টর মুসলিমবিদ্বেষী ইউরোপবাসী যেন মুখিয়ে আছে- এই ফিল্মটি উপভোগ করার জন্য। নাউযুবিল্লাহ!
খবরটি শোনামাত্র গর্জে উঠলেন সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি। হুঙ্কার দিয়ে বললেন, আমি জাহান্নামে যাবো। যদি এই সিনেমা আমি বন্ধ করতে না পারি। এরপরই সুলতান ফ্রান্সে অবস্থানরত উসমানী দূত সালেহ মুনির পাশার মাধ্যমে ফ্রান্স সরকার প্রধান সাডি কার্নোটকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে একটি ঈমানদীপ্ত চিঠি প্রেরণ করেন। চিঠির ভাষা ছিল খুবই ঈমানী তাক্বত এবং চরম হুশিয়ারীপূর্ণ।
এখানেই শেষ নয়; উসমানীয় সেনাবাহিনীকে তিনি ইউনিফর্ম পরে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দেন। নিজেও জিহাদের পোশাক পরে ইস্তাম্বুলে অবস্থানরত ফ্রান্সের রাষ্ট্রদূত মন্টেবেল্লোকে তলব করেন। ফরাসি রাষ্ট্রদূত মনে করেছিল, নিশ্চয়ই সুলতান ফিল্ম প্রসঙ্গে কথা বলার জন্য তাকে ডেকে পাঠিয়েছেন। হয়তো তিনি তার হাতে একটি প্রতিবাদমূলক চিঠি দিয়ে ফ্রান্স সরকারের কাছে পাঠানোর আদেশ করবেন। কিন্তু না, ইস্তাম্বুলের দফতরে প্রবেশ করতেই সুলতানের গায়ে জিহাদের পোশাক দেখে চরম ভয় পেয়ে যায় ফ্রান্সের রাষ্ট্রদূত। সুলতান কটূক্তিপূর্ণ নাটকের ব্যাপারে তাকে শাসিয়ে বললেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন আমাদের ঈমান এবং প্রাণ। যদি তোমরা আমাদের ঈমান এবং প্রাণ উনার অবমাননা করার চেষ্টা করো তাহলে আমরা উসমানীয়রা আসমান হয়ে তোমাদের মাথার উপর ভেঙে পড়বো। আমরা চূড়ান্ত জিহাদের ডাক দেবো। যাতে তোমাদের পরাজয় না হওয়া পর্যন্ত আমরা থামবো না। রক্তের যুগ আবার শুরু হবে ইনশাআল্লাহ!
উনার তোজোদীপ্ত হুশিয়ারী শুনে চরমভাবে ভীত হয়ে তড়িঘড়ি করে দরবার কক্ষ ত্যাগ করলো সেই রাষ্ট্রদূত এবং সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার সেই জিহাদের ঘোষণা দেয়ার চিঠি ফ্রান্সে পাঠানো হলো। ফ্রান্সের শাসকগোষ্ঠী এই চিঠি দেখামাত্রই তটস্থ হয়ে তৎক্ষনাত সেই অবমাননাকর নাটকটি বন্ধ করে দেয়। কিন্তু নাটকের নির্মাতা সেই কুলাঙ্গার কোনোমতেই এটি বন্ধ করতে চাচ্ছিলো না। নাউযুবিল্লাহ! সে ফ্রান্সের বাইরে সম্প্রচারের উদ্দেশ্যে ইংল্যান্ড সরকারের কাছে নাটকটি সম্প্রচার করার অনুমতি তলব করে। তার আশা ছিল- সুলতানের হাত এতোদূর পর্যন্ত পৌঁছবে না। কিন্তু তার সে আশায় গুড়েবালি পড়লো। সুলতান ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে নাটকটি সেখানেও সম্প্রচারিত হওয়া থেকে বাধা দিলেন। এমনকি গোটা ইউরোপে নাটকটি সম্প্রচার না হওয়ার একটি আইন প্রয়োগ করিয়ে ছাড়লেন।
কিন্তু এরপরও ফিল্মের কুলাঙ্গার নির্মাতা ইংল্যান্ডের নতুন এক কট্টর মুসলিমবিদ্বেষী পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে নাটকটি সম্প্রচার করার দুঃসাহস দেখায়। সে লন্ডনের কোনো এক সিনেমা পরিচালকের সাথে চুক্তিও করেছিলো। কিন্তু পরবর্তীতে সেই সিনেমা পরিচালক সুলতানের ভয়ে চুক্তি থেকে সরে যায়। ফলস্বরূপ কখনোই সেই নাটকটি আর সম্প্রচার হয়নি।
আর এভাবেই সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি তিনি নজীর স্থাপন করলেন যে, শাতিমে রসূলদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে। এ বিষয়ে ছাড় দেয়া মানেই চূড়ান্ত ধ্বংস।
-মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












