সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ৫০, আটক ৯ পাচারকারী
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফের বাহারছড়ায় বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী ৫০ জনকে উদ্ধারসহ ৯ মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ সমুদ্র এলাকা দিয়ে বিপুল সংখ্যক মানুষকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জুমুয়াবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত কোস্টগার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সদস্যরা যৌথ অভিযান চালায়। এসময় সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে না থামায় বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৫০ জনকে উদ্ধারসহ ৯ পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, চক্রটি বিদেশে উন্নত জীবনের প্রলোভনে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমুদ্রপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করছিল। এছাড়া অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।
তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পাচার রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।‘
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টির প্রবণতা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘কোনো সেটেলমেন্ট হবে না, ৩য় টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছরে পানিতে ডুবে মারা গেছে ৫২৬ শিশু
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেয়া হবে না -প্রতিরক্ষা উপদেষ্টা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রামে নালায় মিললো বিপুল সংখ্যক ‘বুলেট’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মাজার খানকাহর ওপর বর্বর হামলা বরদাশত করা হবে না’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসিয়ানকে আরও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাংবাদিকের কাজ তথ্য দেয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয় -তথ্যমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয় -রিজভী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন -আইনমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)