সমাবেশ পল্টনেই, লোক হবে সোয়া লাখ: জানালো বিএনপি
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ২৮ অক্টোবরের সমাবেশ রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই করতে অনড়। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়াকে দেওয়া চিঠিতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নয়া পল্টনে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সেখানে সোয়া লাখের মতো লোক সমাগম হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
পল্টন থানার ওসিকে চিঠিটি পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিঠিতে বলা হয়েছে, ২৫ অক্টোবর দিবাগত রাতে আপনার (ওসি) স্বাক্ষরিত একটি পত্র বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গৃহীত হয়। পত্রে ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশ সম্পর্কিত সাতটি তথ্য জানতে চাওয়া হয়। ক্রমানুসারে সাতটি তথ্যের জবাব নিম্নরূপ:
১। সমাবেশ বেলা ২টায় শুরু হবে এবং মাগরিবের আজানের আগে শেষ হবে।
২। সমাবেশে এক লাখ থেকে সোয়া লাখ লোক হতে পারে।
৩। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে।
৪। সমাবেশ উপলক্ষে পশ্চিমে বিজয়নগর মোড় এবং পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত কিছুদূর পর পর মাইক লাগানো হবে।
৫। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অন্য কোনও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন না।
৬। সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন, যার সংখ্যা হবে ৫০০ জন।
৭। ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্য কোনও ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাগালের বাইরে অ্যান্টিবায়োটিক-ইনসুলিনসহ অন্যান্য ওষুধের দাম, নেপথ্যে কী?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে মন্ত্রণালয়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের মর্টার শেলের আঘাতের পর পুড়ে ধ্বংস হচ্ছে দখলদারদের যুদ্ধযান।
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না -বাণিজ্যমন্ত্রী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদরাসা পাঠ্যবইয়ে আকিদা সংযোজনসহ ৬ দফা দাবি
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রামে, উদ্বেগ কাটার আশা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঈদে ৭ দিনের সরকারি ছুটি পাবেন না যারা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্বরত পুলিশের এএসআই থেকে সরকারি পিস্তল ছিনতাই
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাত্র বা ড্রামে তেল সরবরাহ বন্ধের নির্দেশনায় বিপাকে কৃষক
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)