মহান আল্লাহ পাক তিনি রিযিক কিভাবে দিয়ে থাকেন। আমাদের আকলে সমঝে তো সেটা আসে না। আমরা তো মনে করি, আমরা খুব কামাই করি, খুব ব্যবসা চাকরি করে উপার্জন করে থাকি। কিন্তু হাক্বীক্বত মহান আল্লাহ পাক তিনি যদি কাউকে না দেন, কেউ উপার্জন করতে পারবে না। কেউ আয় করতে পারবে না। মূলতঃ রিযিক মহান আল্লাহ পাক তিনি দান করেন, বরকতও মহান আল্লাহ পাক তিনি দিয়ে থাকেন। যেমন বলা হয়ে থাকে বরকেতের ব্যাপারে, হযরত সোলায়মান আলাইহিস সালাম উনার উদাহরণ। যখন মহান আল্লাহ পাক তিনি উনাকে সমস্ত জিম্মাদারী দিলেন, হযরত সোলায়মান আলাইহিস সালাম তিনি খুব খুশী হয়ে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহ পাক উনাকে বলেছিলেন, আয় বারে ইলাহী! আমি শুকরানা স্বরূপ সমস্ত মাখলুকাতকে এক বৎসর খাওয়াতে চাই। মহান আল্লাহ পাক তিনি বললেন, “না আপনি সেটা পারবেন না।” তাহলে বারে ইলাহী ছয় মাস। “তাও পারবেন না।” এক মাস। মহান আল্লাহ পাক তিনি বললেন, “না, তাও পারবেন না।” ১৫ দিন। মহান আল্লাহ পাক তিনি বললেন, “না, তাও পারবেন না।” ৭ দিন। “তাও না।” তিনি বললেন, মহান আল্লাহ পাক আমাকে কমপক্ষে একদিন দেন, শুকরানাস্বরূপ সমস্ত মাখলুকাতকে কিছু খাওয়াই। মহান আল্লাহ পাক তিনি বললেন, “দেখেন এটা কঠিন ব্যাপার। আমি রিযিকের জিম্মাদার, এটা কেউ পারবে না।” তিনি বললেন, মহান আল্লাহ পাক আমাকে একটু ইজাযত দেন। মহান আল্লাহ পাক তিনি বললেন, “বেশ চেষ্টা করুন।” তিনি এক বৎসর যাবত খাদ্য জমা করতে লাগলেন। জমা করতে করতে খাদ্যের পাহাড় করে ফেললেন। যেদিন খাওয়ার সময় হয়ে গেল, সমস্ত মাখলুকাত আসলো খাওয়ার জন্য। সমুদ্র থেকে একটা বড় মাছ উঠে আসল। এসে বললো- হে সোলায়মান আলাইহিস সালাম! কোথায় খাবার রেখেছেন? আপনি যে মেহমানদারীর জন্য দাওয়াত দিয়েছেন, আমাদের খাদ্যের বন্দোবস্ত করেছেন, কোথায় আপনার খাদ্য? তিনি বললেন, ঐ যে দেখ আকাশ পরিমাণ পাহাড় দেখা যায়। খাদ্যের পাহাড়টা মনে হয় আকাশে গিয়ে ঠেকেছে। এত খাদ্য জমা করেছি তোমাদের জন্য যাও। মহান আল্লাহ পাক উনার কুদরত ঐ মাছ এক লোকমায় সব খেয়ে ফেললো। সুবহানাল্লাহ! খেয়ে বললো- হে সোলায়মান আলাইহিস সালাম! আমি প্রতিদিন এ রকম তিন লোকমা খেয়ে থাকি, আর কোথায়? কোন কোন কিতাবে উল্লেখ করা হয়, হযরত সোলায়মান আলাইহিস সালাম তিনি সিজদায় পড়ে গেলেন। আধা বেহুঁশ হয়ে গেলেন। মহান আল্লাহ পাক এটা কি? এত খাদ্য জমা করলাম। বাতাসকে হুকুম করলাম। বাতাস তুমি প্রবাহিত হতে থাক। খাদ্যকে বললাম, হে খাদ্য তুমি নষ্ট হয়ো না। পাহাড় পাহাড় খাদ্য জমিয়ে ফেললাম। কিন্তু সেই খাদ্য এক মাছই খেয়ে ফেললো। তাহলে অন্য মাখলুকাত কি খাবে? মহান আল্লাহ পাক তিনি বললেন, “হে সোলায়মান আলাইহিস সালাম, আমি না বলেছিলাম আমার কুদরত এটা। আপনি অস্থির হবেন না। আমি সমস্ত মাখলুকাতকে কুদরতীভাবে পেট ভরায়ে এখান থেকে ফিরায়ে দেব।” সুবহানাল্লাহ! তাই হলো। সকলেই পেট ভরে সেখান থেকে চলে গেল। সুবহানাল্লাহ!
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।