সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ কারাগারে ৩
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজির মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলো- নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমা।
আসামিদের মধ্যে ফারিয়া আক্তার তমা গত ২৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ঢাকার সেগুনবাগিচার বাড়ির নিচে বিক্ষোভ করেন। সে সময় তিনি স্লোগান দিয়ে ফজলুর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আদালতের উত্তরা থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, জুমুয়াবার চাঁদাবাজির মামলায় আদালতে তোলা হয় তিন আসামিকে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের দেলোয়ার হোসেনের বাসায় ঢোকে তিনজন। এসময় তারা মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সাড়ে ৫ লাখ টাকা নগদ আদায় করে বাকি টাকার জন্য সময় বেঁধে দেয় আসামিরা। পরে তারা চলে গেলে পরিবারটি উত্তরা পশ্চিম থানায় মামলা করে। এরপর ওইদিন রাতেই বিমানবন্দর থেকে প্রথমে নোমান রেজাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসীম উদ্দিন এলাকা থেকে অপর দুজনকে গ্রেফতার করে পুলিশ।
নোমান রেজার বিরুদ্ধে মামলা বাণিজ্য করে চাঁদাবাজির অভিযোগ এনে বিমানবন্দর থানায় একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)