সফল উদ্যোক্তা শিক্ষক মোশাররফের বাগানে আমের অধিক ফলন
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পটুয়াখালী সংবাদদাতা:
পেশায় একজন স্কুল শিক্ষক হলেও কৃষির প্রতি গভীর ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে বাড়ির আঙিনায় আমগাছ রোপণ শুরু করেছিলেন শিক্ষক মোশাররফ হোসাইন (৪৫)। রাসায়নিকমুক্ত ও নিরাপদ আম উৎপাদনের লক্ষে কয়েকটি গাছ দিয়ে শুরু হওয়া সেই উদ্যোগ এখন শতাধিক আমগাছের সমৃদ্ধ বাগানে পরিণত হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামের শিক্ষক মোশাররফ বর্তমানে উন্নত জাতের নিরাপদ আম উৎপাদন করে স্থানীয়ভাবে প্রশংসা কুড়ানোর পাশাপাশি অন্যদেরও ফলচাষে উদ্বুদ্ধ করছেন।
মোশাররফ হোসাইন বলেন, ২০১৮ সালে উপজেলা কৃষি অফিস থেকে উন্নত জাতের বেশ কয়েকটি আমের চারা সংগ্রহ করে তিনি বাড়ির আঙিনায় ২০টি গাছ রোপণ করেন। শুরুতে বিষয়টি ছিল নিছক শখের। পরে বাড়ি সংলগ্ন খালি জমিতে তিনি বড় আঙিনাকে আমের বাগান শুরু করেন। এরই ধারাবাহিকতায় নিয়মিত পরিচর্যা, কৃষি বিভাগের পরামর্শ এবং নিজের আগ্রহের ফলে ধীরে ধীরে বাগানের পরিধি বাড়তে থাকে।
তিনি বলেন, প্রথম বছর কোনো ফল না পেলেও পরের বছর থেকেই গাছে বেশ ভালো পরিমাণে ফল আসতে শুরু করে। কৃষি বিভাগের দেওয়া বারি-৩ ও বারি-৪ জাতের চারা ভালোভাবে পরিচর্যা করায় প্রত্যাশার চেয়েও ভালো ফলন পাওয়া যায়। এরপর কলম ও নতুন চারা রোপণের মাধ্যমে তিনি বাগান আরও সম্প্রসারণ করেন।
বর্তমানে তার বাগানে শতাধিক আমগাছ রয়েছে। বারি-১১, ফজলি, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো, চ্যাংমাইসহ ৭ থেকে ৮টি উন্নত জাতের আমের চাষ করছেন তিনি। এ বছর বাগানে অধিক ফলন হওয়ায় পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাজারেও আম বিক্রি করছেন।
মোশাররফ জানান, জাতভেদে প্রতি কেজি আম ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ২৫ থেকে ৩০ মন আম বিক্রির আশা করছেন তিনি। তার দাবি, রাসায়নিকমুক্ত ও নিরাপদ হওয়ায় স্থানীয় বাজারে এসব আমের ব্যাপক চাহিদা রয়েছে।
মোশাররফ হোসাইন বলেন, কৃষি উদ্যোক্তাদের সফল হতে সব সময় আর্থিক সহায়তার প্রয়োজন হয় না। বরং সময়মতো কারিগরি পরামর্শ, প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের সহযোগিতা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিশেষ করে আমের মাছি পোকাসহ বিভিন্ন রোগবালাই নিয়ন্ত্রণে কৃষি বিভাগের নিয়মিত তদারকি প্রয়োজন বলে তিনি মনে করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তাণ্ডব
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডলারের বাজারে ফের অস্থিরতা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সিলেটে স্থিতিশীলতা, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের কয়েক জেলায় নতুন ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিপকাণ্ডের ৪ বছর পর চাকরি ফিরে পেলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি -প্রধানমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি -প্রধানমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কীটনাশক খাত যুগোপযোগী করতে ১৯ সদস্যের বিশেষজ্ঞ কমিটি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাসপোর্টের ‘অবনমন হয়নি’, ভিসা সমস্যার কারণ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)