সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে গোপন চুক্তিতে ২৮ হাজার কোটি টাকার অস্ত্র কিনছে আমিরাত
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আরব আমিরাত গোপনে দখলদার ইসরায়েল থেকে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার চুক্তি করেছে। বাংলাদেশি মুদ্রায় এই চুক্তির মূল্য প্রায় ২৮ হাজার কোটি টাকা। ফরাসি সংবাদমাধ্যম ইন্টিলিজেন্স অনলাইন গত সপ্তাহে এই গোপন চুক্তির তথ্য ফাঁস করে, যা গত ১৭ ডিসেম্বর দ্য নিউ আরব তাদের প্রতিবেদনে তুলে ধরেছে।
চুক্তিটি সন্ত্রাসী ইসরায়েলের কুখ্যাত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমের সঙ্গে অত্যন্ত গোপনভাবে সম্পন্ন হয়েছে। এলবিট সিস্টেম গত মাসে জানায়, তারা একটি দেশের সঙ্গে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে, তবে দেশের নাম প্রকাশ করেনি। এই সংস্থা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অস্ত্র উৎপাদন কারখানা পরিচালনা করে, যেখানে প্রায়ই ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীরা অভিযান চালান।
এলবিট সিস্টেমের জে-মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেমের আপডেট ভার্সন আমিরাত কিনেছে বলে ফরাসি সংবাদমাধ্যম ইন্টিলিজেন্স জানিয়েছে। এই প্রযুক্তি মূলত উন্নত লেজার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা বিমান লক্ষ্য করে ছোড়া সারফেস টু এয়ার মিসাইলের সেন্সরকে অকার্যকর করতে সক্ষম। ইসরায়েলি সরকারের অনুমোদন নিয়ে এই প্রযুক্তিগুলো আমিরাতে তৈরি হবে।
চুক্তিটি মোট ৮ বছর মেয়াদের এবং সন্ত্রাসী ইসরায়েলের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তির সংবেদনশীলতার কারণে চুক্তির বেশিরভাগ তথ্য এখনও গোপন রাখা হয়েছে। তথ্যসূত্র: দ্য নিউ আরব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)