সন্তান থাকলেও রাস্তায় বৃদ্ধ বাবা!
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
শহরের ব্যস্ত সড়কের মোড়ে মোড়ে ভিক্ষা করতে দেখা যায় ৭০ বছর বয়সী বৃদ্ধ আবু বকর সিদ্দিককে। বয়সের ভারে নুইয়ে পড়া শরীর, ঝাপসা দৃষ্টি আর জীর্ণ পোশাকে শহরের শাপলা চত্বরে প্রতিদিনই বসে থাকতে দেখা যায় তাকে।
স্থানীয়রা জানান, আবু বকর সিদ্দিকের দুই ছেলে রয়েছে। বড় ছেলে তারা মিয়া ঢাকায় সপরিবারে বসবাস করেন এবং একটি চাকরিতে কর্মরত। ছোট ছেলে মোস্তফা মিয়া জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন। সন্তানদের মানুষ করতে জীবনের দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করলেও বৃদ্ধ বয়সে এসে সন্তানদের আশ্রয় পাননি তিনি।
বর্তমানে শাপলা চত্বর এলাকায় ভিক্ষার ওপর নির্ভর করেই দিন কাটছে তার। পথচারীদের কেউ কেউ দয়া করে কিছু অর্থ দিলেও অনেকেই উপেক্ষা করে চলে যান।
আবু বকর সিদ্দিক বলেন, আমি কোনো বড় কিছু চাইনি। শুধু মাথা গোঁজার জায়গা আর দু-বেলা দু-মুঠো ভাত চেয়েছিলাম। কিন্তু, সন্তানদের সংসারে আমার জায়গা হলো না।
শাপলা চত্বর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই বৃদ্ধকে এখানে বসে থাকতে দেখছি। কথা বলে জেনেছি, তার দুই ছেলে রয়েছে- একজন প্রবাসে, একজন ঢাকায় চাকরি করেন। কিন্তু কেউই বাবার দায়িত্ব নেয়নি। বিষয়টি খুবই দুঃখজনক।
স্থানীয় আরেক বাসিন্দা তারিকুল ইসলাম বলেন, বাবাকে ভরণপোষণ না দিয়ে রাস্তায় বসতে বাধ্য করা অমানবিক। এমন ঘটনায় জড়িত সন্তানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান বলেন, সন্তানরা যখন শহরের আরামদায়ক জীবনে কিংবা প্রবাসে ব্যস্ত, তখন বৃদ্ধ বাবা রাস্তায় ভিক্ষা করেন- এটি আমাদের সামাজিক ও মানবিক অবক্ষয়ের চরম উদাহরণ। বাবা-মায়ের প্রতি দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)