সত্য স্বপ্ন মুবারক বিশ্বাস করা ফরয এবং অবিশ্বাস করা কুফরী (৬)
(৩)
بَلَغَ الْعُلـٰى بِكَمَالِـــــــهٖ
كَشَفَ الدُّجٰى بِـجَمَالِـهٖ
حَسُنَتْ جَـمِيْعُ خِصَالِهٖ
صَلُّوْا عَلَيْهِ وَاٰلِــــــهٖ
বাংলা উচ্চারণ: “বালাগাল ‘ঊলা বি কামালিহী, কাশাফাদ্ দুজা বি জামালিহী, হাসুনাত জামী‘উ খিছালিহী, ছল্লূ ‘আলাইহি ওয়া আলিহী”।
হযরত শেখ সা’দী রহমতুল্লাহি আলাইহি উনার রচিত এই সম্মানিত ও পবিত্র না’ত শরীফখানা সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিত এবং তা সমস্ত মুসলমানই পাঠ করে থাকেন। এমন কোনো মুসলমান খুজে পাওয়া মুশকিল হবে যে, যিনি এই সম্মানিত ও পবিত্র না’ত শরীফখানা জানেন না বা পাঠ করেননি। সুবহানাল্লাহ!
এই সম্মানিত ও পবিত্র না’ত শরীফখানা লেখার পিছনে অত্যন্ত বরকতময় একখানা ঘটনা মুবারক রয়েছেন। হযরত শেখ সা’দী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন এই সম্মানিত ও পবিত্র না’ত শরীফখানা উনার প্রথমোক্ত তিনখানা লাইন লিখেন, তারপর চতুর্থ লাইনখানা কি হবে, তখন তিনি সেটা মিলাতে পারছিলেন না। তিনি অনেক চিন্তা-ফিকির করলেন এবং কোশেশ করলেন যে, চতুর্থ লাইনখানা কি হবে। কিন্তু তিনি হাজার কোশেশ করার পরেও চতুর্থ লাইনখানা মিলাতে পারছিলেন না। ফলে তিনি চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন। তখন তিনি স্বপ্নে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দীদার মুবারক লাভ করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত শেখ সা’দী রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করলেন- ‘আপনার কী হয়েছে? আপনি এত চিন্তিত কেন্?’ হযরত শেখ সা’দী রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত আদবের সাথে বললেন- ‘ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছানা-ছিফত মুবারক বর্ণনা করে একখানা সম্মানিত ও পবিত্র না’ত শরীফ লেখার নিয়ত করেছি এবং তিনখানা লাইন মুবারক লিখেছি। কিন্তু শেষ অর্থাৎ চতুর্থ লাইনখানা কি হবে সেটা আমি কোনোক্রমেই মিলাতে পারছি না। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন- ‘আপনি লিখে দিন- صَلُّوْا عَلَيْهِ وَاٰلِــــــهٖ (ছল্লূ ‘আলাইহি ওয়া আলিহী)।’ এভাবেই এই বিশ্বখ্যাত সম্মানিত ও পবিত্র না’ত শরীফখানা পূর্ণতা লাভ করেন। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।