সকল প্রতিরক্ষা ব্যর্থ করে ইসরায়েলের বিমানবন্দরে আঘাত হানল ইয়েমেনের মিসাইল
ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। মিসাইল হামলার পর বিমানবন্দরটিতে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়।
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা মিসাইলটি আটকাতে প্রতিরক্ষা মিসাইল ছুড়েছিল। কিন্তু এ প্রচেষ্টা ব্যর্থ হয়।
হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি কাতারের সংবাদমাধ্যম আল-আরাবিকে জানিয়েছেন, এ হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে তারা চাইলে ইসরায়েলের স্পর্শকাতর জায়গায় হামলা চালাতে পারেন।
হুথিদের মিডিয়া প্রধান নাসের আল-দ্বিন ওমর আন্তর্জাতিক বিমানসংস্থাগুলোকে ইসরায়েলে বিমান না চালাতে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলে কার্যক্রম পরিচালনা করলে তারা তাদের বিমানকে ঝুঁকিতে ফেলবে।
হুথিদের হামলার কারণে বেন গুরিয়ন বিমানবন্দরে রোববারের (৪ মে) সব ফ্লাইট বাতিল করেছে জার্মান ক্যারিয়ার লুফথানসা এবং স্প্যানিশ এয়ারলাইন এয়ার ইউরোপ।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।