সংলাপ নিয়ে আমুর বক্তব্য ব্যক্তিগত —তথ্যমন্ত্রী
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৮ জুন, ২০২৩ খ্রি:, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বক্তব্য প্রসঙ্গে তথ্য ও স¤প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বক্তব্যটি তার ব্যক্তিগত। এ বক্তব্য নিয়ে আওয়ামী লীগে আলোচনা হয়নি, এমনকি ১৪ দলেও আলোচনা হয়নি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
গত মঙ্গলবার বিএনপি—জামায়াত অপশক্তির ষড়যন্ত্র এবং দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ১৪ দল আয়োজিত জনসভায় দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আমির হোসেন আমু বলেন, ‘প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধি আসুক। আমরা আলোচনা করে দেখতে চাই, কীভাবে সবাই মিলে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন করা যায়। সেটা একমাত্র আলোচনার মাধ্যমে সুরাহা হতে পারে অন্য কোনো পথে নয়। ’
এ প্রসঙ্গ জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত আমির হোসেন আমু আমাদের দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা। তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য। তার এই বক্তব্য নিয়ে আমাদের দলের ও সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। এমনকি ১৪ দলের মধ্যেও কোনো আলোচনা হয়নি।
ড. হাছান বলেন, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেছেন, কাগজ বা গণমাধ্যমে যেভাবে এসেছে তিনি ঠিক সেভাবে বলেননি। যেভাবেই আসুক এটি তার ব্যক্তিগত অভিমত। দল, সরকার এমনকি ১৪ দল কোথাও এ নিয়ে আলোচনা হয়নি।
তিনি বলেন, আমরা চাই নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক এবং সবার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটি চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হোক। বিশ্বের কাছে উদাহরণ স্বরূপ একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, সেটি আমরা চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)