সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে আহত আরও ৩
, ৫ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২২ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সংবাদ প্রকাশের জেরে একটি দৈনিক পত্রিকার প্রতিনিধি সোহাগ খান সুজনের ওপর ছুরি ও হাতুড়ি দিয়ে হামলা করা হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরও তিন সাংবাদিক আহত হন।
গত সোমবার দুপুর ১টার দিকে শরীয়তপুরে পত্রিকাটির জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
সুজন বলেন, সংবাদ প্রকাশের জেরে আমার ওপর ক্ষিপ্ত ছিলেন ক্লিনিক ব্যবসায়ী ও হলুদ সাংবাদিক নুরুজ্জামান শেখ। তিনি আমাকে মারার জন্য অফিসের নিচে চায়ের দোকানে তার সহযোগীদের নিয়ে অপেক্ষায় ছিলো। আমি আসার সঙ্গে সঙ্গে তারা হাতুড়ি, ছুরি ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। হত্যার উদ্দেশ্য নিয়ে তারা আমার ওপর এ হামলা চালিয়েছে। সাংবাদিক সহকর্মী ও স্থানীয়রা না থাকলে তারা আমাকে হত্যা করত।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় সোহাগ খান সুজনের ছোট ভাই জিদনি খান অভিযোগ জমা দিয়েছেন। সেটি মামলা হিসেবে গ্রহণ করা হবে। সুজন মামলায় বাদী হয়েছেন। তিনি হত্যাচেষ্টার অভিযোগ করেছেন। মামলায় নুরুজ্জামান শেখসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)