সংঘাত নিরসনে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে
ইয়েমেনের আনসারুল্লাহ
, ০১ রবীউর আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ রবি’ ১৩৯১ শামসী সন , ১৭সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০২ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ’র সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মুহম্মদ আলী আল হুথি বলেছেন, সংঘাতের মূল প্রতিপক্ষ হচ্ছে সৌদি আরব এবং দেশটির সঙ্গে এখন আলোচনা চলছে।
তিনি গত জুমুয়াবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমরা যে সমাধান সূত্রের কথা বলেছি তাতে আগ্রাসী জোটের সঙ্গে আলোচনার ওপর জোর দেওয়া হয়েছে। কারণ আগ্রাসন ও নিষেধাজ্ঞা বন্ধের বিষয়টি আগ্রাসী জোটের হাতে রয়েছে।’
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ২০২১ সালের মার্চে রিয়াদের পক্ষ থেকে যে পরিকল্পনা ঘোষণা করা হয়েছে তার ভিত্তিতে ইয়েমেনের একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রতিনিধিদল সৌদি আরবে আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যাবে।
আনসারুল্লাহর নেতা মুহাম্মাদ আলী আল-হুথি বলেছেন, তারা সৌদি আরবকে সংঘর্ষের একটি পক্ষ বলে মনে করেন এবং রিয়াদ কখনোই মধ্যস্থতাকারী নয়।
তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে মানবিকতা, বিমান বন্দর ও নৌ বন্দরগুলো খুলে দেওয়া, ইয়েমেন থেকে বিদেশি সেনা প্রত্যাহার, কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক সমাধানের বিষয়ে আলোচনা হচ্ছে। সৌদি আরবের সঙ্গে আলোচনা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর বলে তিনি মন্তব্য করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)