ষড়যন্ত্রে লিপ্ত ছিলো গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীরা, দাবি পুলিশের
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে গত রোববার গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীসহ ৩৪ জন কর্মী সংগ্রহ ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মাধ্যমে দেশের সরকারকে আইনসংগত কাজ থেকে বিরত রাখার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে দাবি করেছে পুলিশ।
তাহিরপুর থানার উপপরিদর্শক রাশেদুল কবিরের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আটকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে- তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ঘটিয়ে জননিরাপত্তা বিঘিœতকরণ, জানমালের ক্ষতিসাধন ও রাষ্ট্রদ্রোহী কর্মকা-সহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে একত্রিত হয়েছিলো।
রোববার বিকেলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোট নিয়ে বেড়ানোর সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২৪ জন বর্তমান ও ৭ জন সাবেক শিক্ষার্থীসহ ৩৪ জনকে আটক করে পুলিশ। সারারাত জিজ্ঞাসাবাদ শেষে পরদিন দুপুরে আটককৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তাদের সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
আটককৃতদের মধ্যে ৩২ জনকে কারাগারে এবং ২ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের কিশোর সংশোধনালয়ে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
গ্রেপ্তারকৃত বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৬ জন প্রথম বর্ষ, ৬ জন দ্বিতীয় বর্ষ, ৫ জন তৃতীয় বর্ষ, ৫ জন চতুর্থ বর্ষ ও ২ জন স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত। এছাড়া ৭ জন সাবেক বুয়েট শিক্ষার্থী, ২ জন সদ্য এসএসসি উত্তীর্ণ এবং একজন বুয়েটের এক শিক্ষার্থীর বাড়িতে কাজ করেন।
মামলার এজাহারে বাদী রাশেদুল কবির উল্লেখ করেছেন যে, আসামিরা জননিরাপত্তা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার উদ্দেশ্যে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাকে আইনসংগত কাজ হতে বিরত রাখার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত। এজাহারে উল্লেখ তাদের এ অপরাধ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৬(২)(ই)(ঈ)/১২ ধারার অপরাধ। পরবর্তীতে মামলাটি এ ধারাতেই নথিভুক্ত হয়েছে।
মামলার এজাহারে কর্মী সংগ্রহের বিষয়টি উল্লেখ করা হলেও আটককৃতরা কোন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত তা উল্লেখ করা হয়নি।
পুলিশ সূত্র জানিয়েছে, তারা বাংলাদেশ ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত এবং গোপন বৈঠকে দলটির নেতৃত্ব দিচ্ছিলো সংগঠনটির বুয়েট শাখার বায়তুল মাল সম্পাদক আফিফ আনোয়ার, যিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ছাত্র শিবিরের সঙ্গে আসামিদের সম্পৃক্ততার বিষয়টি মামলার এজাহারে উল্লেখ করা না হলেও তাদের কাছ থেকে জব্দকৃত জিনিসের তালিকায় ছাত্র শিবিরের সদস্য হওয়ার সহায়িকা, কল্যাণ তহবিল সংক্রান্ত প্রচারপত্র, মানবাধিকার সংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন নথির উল্লেখ করা হয়েছে। এছাড়া মোট ৩৩টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
‘টাঙ্গুয়ার হাওরে গিয়ে শিক্ষার্থীদের নাশকতার পরিকল্পনার অভিযোগ হাস্যকর’
বুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ 'হাস্যকর' বলে মন্তব্য করেছেন গ্রেপ্তারকৃতদের অভিভাবকরা। আজ মঙ্গলবার বুয়েটের শহীদ মিনারে অভিভাবকদের আয়োজিত মানববন্ধনে লিখিত বক্তব্যে এ মন্তব্য করা হয়।
তারা বলেন, 'আমাদের সন্তানদের অন্যায়ভাবে আটক করে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে তাদের শিক্ষাজীবনকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।'
অভিভাবকরা আরও বলেন, 'আমাদের সন্তানদের বিরুদ্ধে এমন অকল্পনীয় অভিযোগ শুনে আমরা আশ্চর্য হই। আমরা মনে করি, এ রকম হাস্যকর ও বানোয়াট অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












