শ্রমিকদের বাড়তি সুবিধা দেয়া কারখানায়ও ভাঙচুর -অসহায় বোধ করছেন মালিকরা
নিজস্ব সংবাদদাতা:
শ্রম আইনে নির্ধারিত সুবিধার বাইরেও শ্রমিকদের বিভিন্ন বাড়তি সুযোগ-সুবিধা দেওয়ার জন্য পরিচিত গাজীপুরের বেশ কয়েকটি বড় তৈরি পোশাক কারখানায় গত দুই দিনে হামলার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আরও ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় এসব কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মালিকপক্ষ।
মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ চলছে। কারখানা মালিকদের অভিযোগ, এ আন্দোলনের মধ্যে এসব হামলার বেশিরভাগই করেছে বহিরাগত, বা অন্য কারখানার শ্রমিক বা শ্রমিক নামধারীরা।
মালিকরা বলেন, নিজেদের কারখানায় হামলার সময় তারা অসহায় বোধ করেছেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা পালনে অনাগ্রহ দেখা গেছে।
হামলার শিকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম চন্দ্রার ইকোটেক্স লিমিটেড। শ্রমিকদেরকে বিভিন্ন বাড়তি ভাতা ও সুবিধা দেওয়ার কারণে পরিচিত কারখানাটিতে শনিবার হামলা চালানো হয়। হামলাকারীরা কারখানার গেট ভাঙচুর করে।
ইকোটেক্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তারা শ্রমিকদের বিনামূল্যে দুপুর ও রাতের খাবার এবং মাসে দুই দিন গরুর গোশত দিয়ে থাকেন। এছাড়া শ্রমিক, তাদের স্বামী বা স্ত্রী, দুই সন্তান ও মা-বাবার জন্য স্বাস্থ্যবিমার সুবিধাও দেওয়া হয়।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, সকালে আগে আসা কর্মীদের জন্য নাশতা, ২০০ টাকা আচরণ বোনাস, মাসিক ৫৫০ টাকা হাজিরা বোনাস ও অন্যান্য প্রণোদনা।
তিনি আরও জানান, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে কারখানাটি প্রতি মাসে একজন শ্রমিকের পেছনে গড়ে ২২ হাজার ৫০০ টাকা ব্যয় করে। ফলে কর্মীরা সরকারিভাবে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি আয় করার সুযোগ পান।
তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ এখন অসহায় বোধ করছে। অথচ এই কারখানার কার্যক্রম ও সুযোগ-সুবিধার ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ২০ হাজার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা নির্ভরশীল।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।