শোক দিবসের বক্তব্য: দুই বিচারককে বিচারকাজ থেকে বিরত রাখতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনায় দুই বিচারকর বক্তব্যে শপথ ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করে তাদেরকে বিচারকাজ থেকে বিরত রাখার জন্য প্রধান বিচারকর কাছে দাবি জানিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। দুই বিচারককে বিচারকাজ থেকে বিরত না রাখার জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত ১৫ আগস্টে কয়েকজন বিচারকর বক্তব্য বিচারক হিসেবে নেওয়া শপথের সুস্পষ্ট লঙ্ঘন। সাধারণত কোনো রাজনৈতিক কর্মী যে ভাষায় তাঁর দলীয় বক্তব্য প্রদান করেন, অনেক বিচারকর বক্তব্যে তেমন রাজনীতিবিদের বক্তব্যের প্রতিফলন আমরা লক্ষ্য করেছি। তাদের এই বক্তব্য কোনো বিচারেই বিচারক সুলভ নয়। যারা মানসিকভাবে নিজেদের রাজনীতিবিদ বলে বিবেচনা করেন সেসব বিচারকদের মাধ্যমে অতীতে কতটুকু ন্যায়বিচার সম্পন্ন হয়েছে তা সহজেই অনুমেয়। ভবিষ্যতেও তারা বিচারিক কার্য পরিচালনা করলে কি ধরনের বিচার করবেন তা বলাই বাহুল্য। এ ক্ষেত্রে আমরা মনে করি, বিচার বিভাগের প্রধান হিসাবে প্রধান বিচারক মুখ্য ভূমিকা পালন করতে পারেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সাবেক প্রধান বিচারক এস কে সিনহার সঙ্গে তৎকালীন আপিল বিভাগের বিচারকগণ একত্রে বিচার কাজ পরিচালনায় অপারগতা প্রকাশ করেছিলেন। যার প্রেক্ষিতে বর্তমান বিনা ভোটের সরকারের রোষানলে পড়ে বিচারক সিনহা দেশত্যাগ ও পদত্যাগ করতে বাধ্য হন। আমরা মনে করি, আপিল বিভাগের দুজন বিচারক যেহেতু শপথ ভঙ্গের মাধ্যমে বিচার কাজ পরিচালনার আইনি ও নৈতিক অধিকার হারিয়েছেন, তাই প্রধান বিচারকর স্ব-উদ্যোগে তাদেরকে বিচারিক কাজ থেকে বিরত রাখতে পারেন। বর্তমানে কথিত ‘অজানা’ অভিযোগে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারককে বিচারকার্য থেকে প্রায় পাঁচ বছরের অধিক সময় বিরত রাখা হয়েছে।
এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচি পালন নিয়ে বারের নেতাদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কায়সার কামাল বলেন, এখন বারের নির্বাচিত কোনো কমিটি নেই। বারের গঠনতন্ত্র অনুযায়ী একটি আহ্বায়ক কমিটি আছে। এখন যারা জোর করে বসে আছে তারা ডাকাতি করে বসে আছে। তবে এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দুঃখজনক। তিনি বলেছেন, ‘আমরা সুপ্রিম কোর্টের ইমেজ নষ্ট করার চেষ্টা করছি। আমরা বলতে চাই তিনি প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম সুপ্রিম কোর্টের ইমেজ নষ্ট করেছেন।’ বারের সভাপতি আব্দুল মতিন খসরু মারা যাওয়ার পর তিনি (অ্যাটর্নি জেনারেল এএমআমিন উদ্দিন) জোর-জবরদস্তি করে সভাপতির পদ দখল করেছিলেন। সুতরাং তাঁর মুখে এসব কথা মানায় না।’
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।