শেরপুরে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপৎসীমার ওপরে তিন নদীর পানি
, ১৪ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
শেরপুর সংবাদদাতা:
টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুর জেলার প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মহারশি, সোমেশ^রী ও চেল্লাখালি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকায় নদীর পানি লোকালয়ে প্রবেশ করে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা। মহারশি নদীর পানি তীর উপচে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে ফসলি জমি, মাছের ঘের এবং অসংখ্য বসতবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে।
উপজেলার ধানশাইল, কান্দুলী, কুচনিপাড়া-সহ বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে নদীর পানি প্রবেশ করে ঝিনাইগাতী বাজারেও। এতে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থায়ী শহররক্ষা বাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে সড়ক, দোকানপাট ও নি¤œাঞ্চল প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, চেল্লাখালি নদীর বাঁতকুচি পয়েন্টে পানি বর্তমানে বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন উজানে আরও ভারি বৃষ্টিপাত হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন বলেন, নদীগুলো খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি এবং বৃহৎ প্রকল্পের আওতায় নদীতীরে ব্লক স্থাপন করা গেলে বাজারসহ নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা স্থায়ীভাবে সুরক্ষা পাবে। এটি এ অঞ্চলের মানুষের জন্য বড় ধরনের আশীর্বাদ হবে।
বেপর্দা-বেহায়াপনা ও অশ্লীলতার কু-প্রভাব:
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫ মাসে ১০৩৫ নারী-শিশু নির্যাতনের শিকার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বৃষ্টিবলয়ের প্রভাবে ভারি বর্ষণের শঙ্কা
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিড়ালের কারণে ২২ মিনিট বন্ধ মেট্রোরেল
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্ল্যাট-জমি কেনাবেচায় ‘প্রকৃত মূল্য’ দেখানোর সুযোগ নিয়ে বিতর্ক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণ ও ভ্রুণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেপ্তার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে গত ২০ বছরে মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি -ভূমিমন্ত্রী
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রপ্তানি ধরে রাখতে জোরালো প্রতিযোগিতায় নামতে হবে -পররাষ্ট্রমন্ত্রী
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেয়া হবে
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সার্কের ২২০ কোটি মানুষের ঐক্য বাদে অন্য শক্তির কৃত্রিম বয়ান সন্দেহজনক -তথ্যমন্ত্রী
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার -ফখরুল
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)