শীতে কাঁপছে দেশ, তাপমাত্রা আরো কমার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক:
দেশের বেশিরভাগ এলাকাজুড়ে তাপমাত্রা কমে ও কুয়াশা বেড়ে যাওয়ার পাশাপাশি হিমেল বাতাস বইতে শুরু করেছে। এতে শীতের তীব্রতা বেড়ে গেছে। কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলে দূরের জিনিস কম দেখা যাচ্ছে। এতে যান চলাচলে সমস্যা হচ্ছে। উড়োজাহাজ চলাচলেও বিঘœ ঘটেছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, দেশের শীতলতম মাস জানুয়ারি। শীতকালে এই মাসে তাপমাত্রা সবচেয়ে কম থাকে।
তিন জেলায় শৈত্যপ্রবাহ, থাকতে পারে যত দিন:
উত্তরের তিন জেলায় শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এই অবস্থা আরও দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে বলা হয়েছে, উত্তরের জেলা দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারির ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে।
এতে আরও বলা হয়েছে, শুধু উত্তরাঞ্চল নয়, দেশের আরও তিন বিভাগে তাপমাত্রা কমেছে। তবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তাপমাত্রা সামান্য বেড়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল সাতটার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ছয়টার দিকে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নির্ণীত হয়। তখন জেলার তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
শীতের দাপটে জনজীবনে দেখা দিয়েছে বিড়ম্বনা। দুর্ভোগে পড়েছেন জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন। মঙ্গলবার রাত থেকেই বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কনকনে ঠা-ার মধ্যেই স্থানীয় শ্রমজীবীদের কর্মস্থলে যেতে দেখা গেছে। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।