‘শীতকাল মু’মিন উনাদের বসন্তকাল’
যেমন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
الشِّتَاءُ رَبِيعُ الْمُؤْمِنِ
‘শীতকাল মু’মিনের জন্য ইবাদতের বসন্তকাল।’ সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ ৩/৭৫, মুসনাদে আবী ইয়া’লা)
অন্য বর্ণনায় রয়েছেন-
عَنْ حَضْرَتْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلشِّتَاءُ رَبِيْعُ الْمُؤْمِنِ قَصُرَ نَهَارُهُ فَصَامَ وَطَالَ لَيْلُهُ فَقَامَ
অর্থ: “হযরত আবূ সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, শীতকাল মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। শীতকালের দিন ছোট হয় তাতে মু’মিনগণ রোযা রাখেন। আর রাত দীর্ঘ্য হওয়ায় মু’মিনগণ রাতে (বেশি বেশি) নামায আদায় করেন।” সুবহানাল্লাহ! (শু‘আবুল ঈমান ৫/৪২৩, আস সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪/২৯৭)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন-
عَنْ حَضْرَتْ عَامِرِ بْنِ مَسْعُودٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اَلْغَنِيْمَةُ الْبَارِدَةُ الصَّوْمُ فِي الشِّتَاءِ
অর্থ: “হযরত আমের ইবনে মাস‘ঊদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন, ‘শীতল গনীমত হচ্ছে শীতকালে রোযা রাখা।” (তিরমিযী শরীফ, হাদীছ শরীফ নম্বর ৭৯৫)
দ্বিতীয় খলীফা সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বলেন-
اَلشِّتَاءُ غَنِيْمَةُ الْعَابِدِيْنَ
অর্থ: ‘শীতকাল হচ্ছে আবেদীন অর্থাৎ ইবাদতকারী উনাদের জন্য গণীমত।’ সুবহানাল্লাহ! (হিলইয়াতুল আউলিয়া ১/৫১)
যখন শীতকাল আসতো তখন হযরত ইবনে মাস‘ঊদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলতেন-
مَرْحَبًا بِالشِّتَاءِ تَتَنَزَّلُ فِيْهِ الْبَرَكَةُ وَيَطُوْلُ فِيْهِ اللَّيْلُ لِلْقِيَامِ وَيَقْصُرُ فِيْهِ النَّهَارُ لِلصِّيَامِ
অর্থ: “স্বাগতম শীতকাল! এ সময় বরকত নাযিল হয় এবং নামায পড়ার জন্য রাত দীর্ঘ্য হয়। আর রোযা রাখার জন্য দিন ছোট হয়।” সুবহানাল্লাহ! (লাত্বায়িফুল মা‘আরিফ পৃষ্ঠা নং ৩২৭)
বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
نِعْمَ زَمَانُ الْمُؤْمِنِ اَلشِّتَاءُ؛ لَيْلُهُ طَوِيلٌ يَقُوْمُهُ وَنَهَارُهُ قَصِيْرٌ يَصُوْمُهُ
অর্থ: “মু’মিনদের উত্তম সময় হচ্ছে শীতকাল। কেননা এ সময় রাত হয় দীর্ঘ্য যাতে (অধিক পরিমানে) নামায আদায় করা যায়। আর দিন হয় ছোট যাতে বেশি বেশি রোযা রাখা যায়।” সুবহানাল্লাহ! (লাত্বায়িফুল মা‘আরিফ পৃষ্ঠা নং ৩২৭)
মূল কথা হচ্ছে, শীতকাল মু’মিন উনাদের আমলের জন্য বিশেষ সহায়ক। কেননা এ সময় রাত বড় হওয়ায় মু’মিনগণ রাত জেগে বেশি বেশি ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির করতে পারেন, নামায আদায় করতে পারেন। শেষ রাতে মহান আল্লাহ পাক উনার নিকট পবিত্র তাহাজ্জুদ নামায পড়ে নিজের আরজুগুলো পেশ করতে পারেন। সুবহানাল্লাহ!
আর দিন ছোট হওয়ায় রোযা রাখার জন্য অধিক উপযুক্ত হয় শীতকাল। সুবহানাল্লাহ!
কাজেই, প্রত্যেক মু’মিন-মুসলমান উনাদের জন্য দায়িত্ব হচ্ছে, শীতকালকে গণীমত/ নিয়ামত হিসেবে গ্রহণ করে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রেযামন্দী-সন্তুষ্টি মুবারক, নৈকট্য মুবারক হাছিল করার লক্ষ্যে বেশি বেশি ইবাদত-বন্দেগী করা। মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।