শিশু নির্যাতন-শোষণের কারণে সাংবাদিক গ্রেপ্তার -পররাষ্ট্র মন্ত্রণালয়
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
‘শিশু নির্যাতন’ ও ‘শিশু শোষণের’ কারণে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক বিবৃতিতে মন্ত্রণালয় এ কথা জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের নজরে এসেছে যে, ‘বাংলাদেশে জীবনযাত্রার ব্যয়’ নিয়ে লেখার কারণে শামসুজ্জামান নামে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিষ্ঠান দাবি করছে। এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ‘শিশু নির্যাতন’ ও ‘শিশু শোষণের’ কারণে এই সাংবাদিককে গ্রেফতার করা হয়।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জীবনযাত্রার খরচ নিয়ে প্রতিদিন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে মন্ত্রণালয়। এতে বলা হয়, কাউকে এসব প্রতিবেদন লেখার জন্য গ্রেপ্তার করা হয়নি। ওই সাংবাদিক ৯ বছরের একটি শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং নিজের ভাষ্য ওই শিশুকে দিয়ে বলিয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই অনেক গণমাধ্যম বাংলাদেশে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছে। বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করেছে। এ ধরনের প্রতিবেদনের কারণে কাউকে গ্রেপ্তার করা হয় না। শিশু নির্যাতন ও শিশু শোষণের অভিযোগে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তিনি ৯ বছরের একটি শিশুকে দশ টাকা দেওয়ার প্রস্তাব দেন এবং পরে ওই শিশুর নামে নিজের মতামত প্রকাশ করেন। এটা নিঃসন্দেহে শিশু নির্যাতন ও শোষণের কাজ। দ্বিতীয়ত, তিনি মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিলেন। এসব কাজ নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধের শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার তার সকল নাগরিক এবং গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ ধরনের প্রতারণামূলক কর্মকা-ের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি সৎ সাংবাদিকতার চেতনার পরিপন্থী। জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের (সিআরসি) একটি পক্ষ হিসেবে বাংলাদেশ সরকার শিশু নির্যাতনের এ ধরনের কোনো কর্মকা- বরদাশত করবে না। দেশের মহান স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করার উদ্দেশ্যে সরকার এমন কোনও প্রচেষ্টাও গ্রহণ করবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)