শিক্ষায় লুটপাটের আখেরি আয়োজন!
, ৩০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর অতি গুরুত্বপূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ে প্রত্যাশিত ও সময়োপযোগী তেমন কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। গুরুত্বপূর্ণ পদ-পদবি দখল আর রাজনৈতিক দূষণের কবলে পড়ে এলোমেলো হয়েছে শিক্ষা রুটিন, শিক্ষকরা ক্লাস ছেড়ে দিনের পর দিন ছিলেন রাস্তায় (মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিদের প্রশ্রয়েই), শিক্ষার উন্নয়নে নেই কোনো উদ্যোগ। ঢাকার সাত কলেজের শিক্ষার্থীদের বিষয়েও কোনো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে মন্ত্রণালয়; বরং এসব কলেজের শিক্ষার্থীরা কয়েক দিন পরপরই ঢাকার রাস্তা অবরোধ করে নাজেহাল করছেন রাজধানীবাসীকে। গত বছর শেষ সময়ে হলেও এ বছর দীর্ঘ সময় পেলেও নির্ধারিত সময়ে সব শিক্ষার্থীর হাতে বইও পৌঁছাতে পারেনি মন্ত্রণালয়। নি¤œমানের বইয়ের ক্ষেত্রে আপসহীন মনোভাব দেখালেও বাস্তবে মিলছে তার ভিন্ন চিত্র। এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিতে না পারলেও নিয়োগ-পদোন্নতি আর জামাতপন্থিদের নিয়োগের ক্ষেত্রে অন্য যেকোনো মন্ত্রণালয়ের চেয়ে কয়েকগুণ এগিয়ে আছে শিক্ষা মন্ত্রণালয়।
জানতে চাইলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই নিয়ন্ত্রণে নিয়েছে জামাত। তারা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে পুরো শিক্ষা খাতে বেছে বেছে নিজেদের লোকজন বসিয়েছে, পদোন্নতি দিয়েছে। এখন আবার যেসব নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, সেখানেও তারা তাদের লোকজন বসাবেÑ এটি স্বাভাবিক। এছাড়া যেখানে এক মাসেরও কম সময় পর নির্বাচন, তখন কেন নিয়োগ কিংবা এমপিওভুক্তির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে? বরং এ ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের পক্ষ থেকে হওয়া উচিত।
ইউনূসের নেতৃত্বে আন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষক-শিক্ষার্থীদের একের পর এক যৌক্তিক-অযৌক্তিক দাবি-দাওয়ার নামে আন্দোলনে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি মন্ত্রণালয়টির দায়িত্বপ্রাপ্ত দুই উপদেষ্টা। দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি-অনিয়ম কিংবা ভোগান্তি কমাতেও নেয়া হয়নি কোনো উদ্যোগ; বরং নিয়োগ-বদলি বাণিজ্য ছাড়া বাকি সব ক্ষেত্রেই বিগত দিনের চেয়ে পিছিয়ে আছে। এসব বিষয়ে মন্ত্রণালয়ের নজর না থাকলেও উপদেষ্টার জ্ঞাত বা অজ্ঞাতসারে শিক্ষা মন্ত্রণালয়কে ছেড়ে দেয়া হয়েছে জামাতের নিয়ন্ত্রণে। মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন অধিদফতর, বোর্ড, প্রতিষ্ঠানে বেছে বেছে বসানো হয়েছে জামাতপন্থিদের। নিয়োগ-পদোন্নতি সব ক্ষেত্রেই নিজেদের লোকদের বসানো হয়েছে। অন্যদিকে, বিএনপির যারা দায়িত্বে ছিলেন বা আছেন, তারা মনোযোগী নিজেদের আখের গোছাতে। তারা বিএনপির নাম ব্যবহার করে কতিপয় কর্মকর্তার সঙ্গে মিলে গড়ে তুলেছেন সিন্ডিকেট। যারা জামাতকে তাদের ভাগ দিয়ে বাকি বিভিন্ন পদে নিয়োগ, বদলিসহ সব বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন।
এখন শেষ সময়ে লুটপাটের জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুটি উদ্যোগ নিয়েছে। নির্বাচনের এক মাসেরও কম সময় আগে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে তোড়জোড় শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম, জালিয়াতির পরও তা স্থগিত না করে ফলাফল ঘোষণা করে নিয়োগ কার্যক্রম চালিয়ে যেতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের ঠিক আগে আগে সবাই যখন নির্বাচনমুখী, নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দুটি উদ্যোগের মাধ্যমে শেষ সময়ে লুটপাট চালানোর প্রস্তুতি নিচ্ছেন।
সরকারের শেষ সময়ে তাড়াহুড়ো করে প্রাথমিকে এই বিপুল সংখ্যক নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই শিক্ষা খাত জামাতের নিয়ন্ত্রণে রয়েছে। এই নিয়োগের মাধ্যমে প্রাথমিকে তাদের লোকবল নিয়োগের সর্বশেষ প্রক্রিয়া হিসেবেই তাই দেখছেন অনেকে। আবার জামাতের বাইরে থাকা একটি অংশ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মনোযোগী লুটপাটে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












