শিক্ষার্থীদের উদ্যোক্তা ও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে শাবিপ্রবিতে ‘আইপিই স্ফেয়ার’
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ রবি, ১৩৯৪ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
শিক্ষার্থীদের মধ্যে থেকে উদ্যোক্তা ও এক্সপার্ট বের করে আনতে সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের উদ্যোগে ‘আইপিই স্ফেয়ার’-এর দ্বিতীয় সিজনের ফাইনাল পর্ব শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-সি তে এ প্রতিযোগিতা শুরু হয়।
সংশ্লিষ্টরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে থেকে উদ্যোক্তা ও এক্সপার্ট বের করে আনতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার সমন্বয়ক অধ্যাপক ড. নাসিমা বেগম বলেন, প্রতিযোগিতাটি তিনটি সেগমেন্টে সম্পন্ন হয়েছে। সেগমেন্টগুলো হলো ক্যাড, বিজনেস কেইস এবং ইনোভেশন আইডিয়া।
তিনি আরও বলেন, দেশের ৩৫ টি বিশ্ববিদ্যালয়ের ১৯৬ টি টিম প্রাথমিকভাবে আবেদন করে এই স্ফেয়ারে। পরবর্তীতে দুইধাপে বাছাইয়ের মাধ্যমে ২৭ টি টিমকে চূড়ান্ত করা হয় ফাইনালের জন্য নির্বাচন করা হয়। তিনটি সেগমেন্টে মোট ২৭ দল এর মধ্যে থেকে ৯ টি দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বিজয়ীদের মাঝে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হবে।
এই প্রতিযোগিতার দিনেই বিকেলে জব ফেয়ার ও ক্যারিয়ার সচেতনতা নিয়ে একটি ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক কমিটি। এতে মনট্রিমস লিমিটেড ও ইনডিটেকস শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ টির মতো সিভি সংগ্রহ করেছে। পরবর্তীতে যাছাই বাছাই করে তাদেরকে ডাকা হবে।
স্ফেয়ারের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল, শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক. ড. জি এম রবিউল ইসলাম ও শাবিপ্রবির ডিস্টিংগুইশড অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু হায়াত মিঠু, অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ ও অধ্যাপক ড. আবুল আনাম রাশেদ প্রমূখ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এমপি নজরুলের সেই স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)