“শা‘য়ায়িরুল্লাহ” তথা মহান আল্লাহ পাক উনার সম্মানিত শি‘য়ার বা নিদর্শন মুবারক উনাদের সম্মানিত পরিচিতি মুবারক
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
لَا تُـحِلُّوْا شَعَآئِرَ اللهِ
অর্থ: “তোমরা মহান আল্লাহ পাক উনার সম্মানিত শি‘য়ার তথা নির্দশন মুবারকসমূহ উনাদেরকে অবমাননা করো না অর্থাৎ সম্মান করো।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা মায়িদাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ২)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَمَنْ يُّعَظِّمْ شَعَآئِرَ اللهِ فَاِنَّـهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ.
অর্থ: “আর যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার সম্মানিত শি‘য়ার তথা নিদর্শন মুবারকসমূহ উনাদেরকে তা’যীম করলো, সম্মান করলো, নিশ্চয়ই এটা তার অন্তরের তাক্বওয়ার কারণ।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা হজ্জ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩২)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَمَنْ يُّعَظِّمْ حُرُمٰتِ اللهِ فَهُوَ خَيْرٌ لَّهٗ عِنْدَ رَبِّهٖ
অর্থ: “আর যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার সম্মানিত বিষয়সমূহ (তথা নিদর্শন মুবারকসমূহ) উনাদেরকে তা’যীম করলো, সম্মান করলো, তা তার জন্য তার রব মহান আল্লাহ পাক উনার নিকট অতি উত্তম, অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয়।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা হজ্জ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩০)
উপরোক্ত সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনাদের মধ্যে شَعَائِرَ اللهِ এবংحُرُمٰتِ اللهِ দুইখানা শব্দ মুবারক ব্যবহার হয়েছে। شَعَائِر শব্দ মুবারকখানা হচ্ছেন شَعِيْرَة শব্দ মুবারক উনার বহুবচন। অর্থ- শি‘য়ার বা নিদর্শন মুবারক। আর حُرُمٰت শব্দ মুবারকখানা হচ্ছেন حُرْمَة শব্দ মুবারক উনার বহুবচন। অর্থ- সম্মানিত বিষয়, পবিত্র বিষয়। সুতরাংشَعَائِرَ اللهِ অর্থ- মহান আল্লাহ পাক উনার নির্দশন মুবারকসমূহ আর حُرُمٰتِ اللهِ অর্থ- মহান আল্লাহ পাক উনার সম্মানিত বিষয়সমূহ, পবিত্র বিষয়সমূহ। উল্লেখ্য যে,شَعَائِرَ اللهِ তথা মহান আল্লাহ পাক উনার নির্দশন মুবারকসমূহ প্রত্যেকটিই সম্মানিত, পবিত্র। আবার حُرُمٰتِ اللهِ তথা মহান আল্লাহ পাক উনার সম্মানিত বিষয়সমূহ বা পবিত্র বিষয়সমূহ প্রত্যেকটিই হচ্ছেন মহান আল্লাহ পাক উনার শি‘য়ার বা নিদর্শন মুবারক। সুবহানাল্লাহ!
সুতরাং মহান আল্লাহ পাক উনার কায়িনাতে প্রত্যেকটি সম্মানিত ও পবিত্র বিষয়ই হচ্ছেন ‘শা‘য়ায়িরুল্লাহ’ তথা মহান আল্লাহ পাক উনার সম্মানিত শি‘য়ার বা নিদর্শন মুবারক উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
‘শা‘য়ায়িরুল্লাহ’ তথা মহান আল্লাহ পাক উনার সম্মানিত শি‘য়ার বা নিদর্শন মুবারক উনাদের প্রকারভেদ:
‘শা‘য়ায়িরুল্লাহ’ তথা মহান আল্লাহ পাক উনার সম্মানিত শি‘য়ার বা নিদর্শন মুবারকসমূহ তিনভাগে বিভক্ত। যথা:
(১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা। সুবহানাল্লাহ!
(২) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত নিসবত মুবারকপ্রাপ্ত বা সংশ্লিষ্ট সম্মানিত দিবস-রজনীসমূহ ও বিষয় মুবারকসমূহ। সুবহানাল্লাহ! যেমন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওযা শরীফ, পবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ, পবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশের তারিখ ১২ই রবীউল আউওয়াল শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ এবং উনার সাথে নিসবত মুবারকপ্রাপ্ত বা সংশ্লিষ্ট দিন, রাত অথবা যেকোনো বিষয় মুবারকসমূহ এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের রওযা শরীফ, উনাদের বরকতময় বিলাদতী শান মুবারক এবং বরকতময় বিছালী শান মুবারক প্রকাশের তারিখ মুবারকসমূহ, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে নিসবত মুবারকপ্রাপ্ত বা সংশ্লিষ্ট সম্মানিত বিশেষ কোন দিবস-রজনী মুবারকসহ সংশ্লিষ্ট যে কোনো সম্মানিত বিষয় মুবারক। সুবহানাল্লাহ!
(৩) সম্মানিত দ্বীন ইসলাম ও উনার সংশ্লিষ্ট বিষয় মুবারকসমূহ। সুবহানাল্লাহ! যেমন- সম্মানিত নামায, সম্মানিত রোযা, সম্মানিত হজ্জ, সম্মানিত যাকাত, সম্মানিত কুরবানী ইত্যাদি।
-০-
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।