শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
শরীয়তপুরে সংবাদাদতা:
জাজিরা উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহতের ঘটনার পর বোমা ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল থেকে বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে ৪৫টি বোমা সদৃশ বস্তু, ককটেল, বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটকও করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার বিলাসপুর ইউনিয়নের ব্যাপারীকান্দি এলাকায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত এবং একজন আহত হন। এ ঘটনায় জুমুয়াবার পুলিশ বাদী হয়ে ৫৩ জনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করে।
ওসি বলেন, ঘটনার পরপরই অ্যান্টি টেরোরিজম বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডির ক্রাইম সিন টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। বিস্ফোরকগুলো পরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, এলাকায় আরও বোমা ও সরঞ্জাম থাকার আশঙ্কায় গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বেলা ১১টার দিকে যৌথ বাহিনী নতুন করে অভিযান শুরু করে।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, সেনাবাহিনীর ডগ স্কোয়াড এবং অ্যান্টি টেরোরিজম বোম্ব ডিসপোজাল ইউনিট অংশ নেয়।
এ সময় ককটেল, বোমা তৈরির বিভিন্ন উপকরণ, দেশীয় অস্ত্র, চাপাতি, বড় হাতুড়ি, কুড়াল, মাছ মারার কোচ, বিদেশি চাকু ও একটি ড্রোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবারের বিস্ফোরণে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি ফসলি জমি থেকে ব্যাপারীকান্দি গ্রামের দেলোয়ার ব্যাপারীর ছেলে সোহান ব্যাপারীর লাশ উদ্ধার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী কয়েকদিন বাড়তে পারে যেসব নদীর পানি, জেনে নিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)