লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি মুজাহিদীনরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (৮ জুন) এক বিবৃতিতে তারা জানিয়েছে, লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও আশপাশের নৌপথে ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েল সংশ্লিষ্ট যেকোনো জাহাজ চলাচল করতে পারবে না।
হুথিরা বলছে, গাজায় চলমান ইসরায়েলি বর্বরোচিত অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই নৌ-অবরোধ আরোপ করা হয়েছে। একইসঙ্গে তারা পরগাছা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছে।
বিবৃতিতে হুথিরা স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, সন্ত্রাসী ইসরায়েল যদি তার সামরিক অভিযান আরও বাড়ায় বা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে, তাহলে তারাও হামলার পরিধি বাড়াবে। গোষ্ঠীটি দাবি করেছে, শুধু ইয়েমেনের স্বার্থেই নয়, বরং ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের প্রতি সংহতি জানিয়েই তারা এই অবস্থান নিয়েছে।
হুথিরা আরও বলেছে, ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের বিরুদ্ধে অন্যায় ও অবরোধ চলতে থাকলে আমরা চুপ করে বসে থাকবো না। প্রতিরোধের অংশ হিসেবে আমাদের অভিযান চলতেই থাকবে। সূত্র: দ্য ন্যাশনাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কলকাতায় নিট বিক্ষোভে গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেনিয়ায় কেন সামরিক মহড়া বাতিল করল যুক্তরাজ্য?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কঙ্গোতে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়ালো ১৩০০
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনি গ্রামবাসীদের বাড়িতে ইসরায়েলি সেটলারদের অগ্নিসংযোগ-হামলা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্দোলনের চাপে পদত্যাগ করলো ভারতের শিক্ষামন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের মানবাধিকারের ব্যাপারে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভন্ডামি -বাকায়ি
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি সউদী আরবের
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খামেনির রক্তের প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ সন্ত্রাসীর নাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)