লোডশেডিং আর জ্বালানি সংকটেও সৌরবিদ্যুতে স্বস্তি
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
লোডশেডিংয়ের সময়টায় কারখানাগুলো ডিজেল জেনারেটর দিয়ে উৎপাদন চালু রাখার চেষ্টা করে। কিন্তু অনেক কারখানা যখন তেল জোগাড় করতে হিমশিম খাচ্ছে, তখনও কিছু প্রতিষ্ঠানে উৎপাদন চলছে নিরবচ্ছিন্নভাবে। এর পেছনের কারণ হলো, কারখানার ছাদে স্থাপন করা সোলার প্যানেল।
তৈরি পোশাক খাতের এরকমই একটি প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ। গত কয়েক বছরে দেশের অন্যতম বড় রপ্তানিকারক প্রতিষ্ঠানটি নিজেদের কারখানার ছাদগুলোকে সৌরবিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করেছে। ৫৪ কোটি টাকা ব্যয়ে তারা ১২ মেগাওয়াট সক্ষমতার প্যানেল স্থাপন করেছে।
প্রাথমিক বিনিয়োগ বেশ বড় হলেও এখন এর সুফল পাচ্ছে প্রতিষ্ঠানটি। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, এখন আমরা বেশ ভালো সুবিধা পাচ্ছি। লোডশেডিংয়ের সময় এটা চমৎকার ব্যাকআপ দিচ্ছে।
হা-মীমের সৌরবিদ্যুৎ ব্যবস্থা শুধু কারখানার সেলাই মেশিনগুলোকেই সচল রাখছে না। যখন তাদের নিজেদের চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়, তখন ‘নেট মিটারিং’ ব্যবস্থার মাধ্যমে সেই উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে চলে যায়। এতে কারখানার বিদ্যুৎ বিলও কমে আসে।
এ কে আজাদ জানান, সৌরবিদ্যুৎ না থাকলে তাদের গ্রুপকে এখন বড় ধরনের সংকটে পড়তে হতো। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি তেলের তীব্র সংকট এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দেশের উৎপাদন খাতে খরচ অনেক বেড়ে গেছে। পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সম্প্রতি কারখানার কাছের পাম্পগুলো থেকে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল সরবরাহের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।
রপ্তানিকারকেরা বলছেন, জ্বালানি সংকটের কারণে ইতিমধ্যে দেশের বড় শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ কমে গেছে। কিন্তু সৌরবিদ্যুৎ ব্যবহারকারী কারখানাগুলো এই উৎপাদন হ্রাসের ঝুঁকি এড়িয়ে চলতে পারছে।
কেপিজেড ও প্যাসিফিক জিনসের অভিজ্ঞতা:
দেশের সবচেয়ে বড় রুফটপ সোলার প্যানেল রয়েছে চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেপিজেড)। ইয়ংওয়ান করপোরেশন পরিচালিত ২০২০ সালে স্থাপিত এই প্ল্যান্ট থেকে বর্তমানে ৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এটি দিয়ে কেপিজেডের ভেতরের কারখানাগুলোর পিক আওয়ারের চাহিদা মেটানো হচ্ছে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ পিডিবির কাছে বিক্রি করা হচ্ছে।
কেপিজেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান বলেন, যুদ্ধ বা লোডশেডিংয়ের কারণে সৃষ্ট ডিজেল সংকটে আমরা ভুগছি না। আমাদের অনেক কারখানা রাতে কম চলে, ফলে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করা যায়। সেদিক থেকে সৌরবিদ্যুৎ আমাদের ভালো মুনাফা দিচ্ছে।
তবে জ্বালানি সংকটের এই সময়ে সব কারখানা সৌরবিদ্যুতের শতভাগ সুবিধা নিতে পারছে না। চট্টগ্রামের প্যাসিফিক জিনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর জানান, তাদের কারখানার দিনের বেলায় মোট চাহিদার প্রায় ২০ শতাংশ মেটায় সোলার প্যানেল।
লোডশেডিংয়ের সময় এখনো তাদেরকে ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। এরপরও সৌরবিদ্যুৎ থাকায় অন্য কারখানার তুলনায় তার জ্বালানি খরচ কম হচ্ছে বলে তিনি জানান।
তানভীরের ধারণা, দেশের বিভিন্ন খাতের কারখানাগুলোতে প্রায় দুই হাজার মেগাওয়াট সক্ষমতার স্ট্যান্ডবাই (বিকল্প) জেনারেটর রয়েছে, যার সবই ডিজেলে চলে। এগুলো যদি দিনে চার-পাঁচ ঘণ্টা চলে, তবে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়।
তিনি বলেন, সাধারণত কারখানাগুলোর ব্যাকআপের জন্য এক থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা থাকলে এই চাহিদার বড় অংশই মেটানো সম্ভব। এতে ডিজেলের ওপর নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমবে।
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (¯্রডো) চেয়ারম্যান মুজাফফর আহমেদ বলেন, অনেক কারখানা জ্বালানির সংকটে ভুগছে। এতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানোর বড় সুযোগ তৈরি করেছে। ¯্রডো এ বিষয়ে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে, যদিও আমদানি শুল্ক কমানোর বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এখতিয়ারে পড়ে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, সৌরবিদ্যুৎ ব্যবহারের কারণেই তিনি বর্তমান জ্বালানি সংকটের ধাক্কা সামলাতে পেরেছেন।
সরকারের সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পরিকল্পনাকে স্বাগত জানালেও তিনি বলেন, এর জন্য নীতিগত ছাড় দিতে হবে। নীতিমালায় মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকলেও পিডিবির নির্ধারিত ‘হুইলিং চার্জ’ অনেক বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












