লোক প্রদর্শনীর নেশায় মহাসড়কে বিপজ্জনক কর্মকান্ড!
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি ‘চাঁদনী পরিবহন’ নামের একটি বাসের একটি ভিডিও নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ব্যস্ত মহাসড়কে অন্যান্য যানবাহনের কোনো তোয়াক্কা না করেই হঠাৎ অস্বাভাবিকভাবে ‘বাউলি’ (বিপজ্জনক বাঁক) কাটছে বাসটি। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে এটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়; অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটিসহ আশপাশের অন্যান্য যানবাহন।
ঠিক সেই সময় হাতে ক্যামেরা নিয়ে রাস্তার পাশে বসে ছিলেন কিছু ছবি শিকারি; তাদের ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। ঘটনাটি ঘটে বগুড়ার শেরপুর এলাকার নাবিল হোটেল এলাকায়। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়, এর নেপথ্যে রয়েছে আরও চাঞ্চল্যকর তথ্য।
রহস্যের জট খুলল সেই বাসের ভেতরের আরেকটি ভিডিও সামনে আসতেই। সেখানে দেখা গেল এক ভয়াবহ দৃশ্য। চালকের আসনের পাশে ইঞ্জিন কাভারে বসে আছে কয়েকজন কিশোর। তাদের চোখেমুখে কোনো আতঙ্ক নেই, বরং আছে এক ‘অসুস্থ উন্মাদনা’। তাদের উদ্দেশ্য একটাই- বিপজ্জনক এই ড্রাইভিং ক্যামেরাবন্দি করা এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে রাতারাতি ‘ভাইরাল’ হওয়া।
অনুসন্ধানে দেখা গেছে, মহাসড়কের পাশে ওত পেতে থাকা ভিডিও শিকারি এবং বাসের ভেতরের কিশোরদের মধ্যে আগে থেকেই যোগাযোগ ছিল। ¯্রফে কিছু ‘লাইক’ আর ‘শেয়ারের’ নেশায় চালককে উসকে দিয়ে এই মরণফাঁদ তৈরি করা হয়েছিল। সাধারণ যাত্রী বা পথচারীদের জীবনের পরোয়া না করে মহাসড়ককে তারা বানিয়ে ফেলেছে এক পরিকল্পিত ‘ডেথ ট্র্যাক’।
সম্প্রতি ভাইরাল হওয়া চাঁদনী পরিবহনের সেই ভিডিওকা-ে জড়িত ‘বাস লাভার’ গ্রুপের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, ‘হ্যাঁ, ভিডিওটি আমাদের গ্রুপের ঠিকই, কিন্তু আমরা কোনো ভুল করিনি। আমরা চালককে বিপজ্জনকভাবে বাস চালাতে (বাউলি দিতে) বলিনি; চালক নিজেই উৎসাহী হয়ে এটি করেছেন। অথচ সব দোষ হচ্ছে আমাদের। বাসে কোনো সাধারণ যাত্রী ছিল না, যারা ছিল তারা সবাই আমাদের গ্রুপের সদস্য। আমাদের মেম্বারও খুব কম, তাই আমরা কোনো অপরাধ করিনি।’
তবে, মাঠপর্যায়ের চিত্র ভিন্ন কথা বলছে। শুধু চাঁদনী পরিবহন নয়, হানিফ পরিবহন, গোল্ডেন লাইন কিংবা ইকোনোর মতো নামীদামি সব পরিবহনের চালকেরাই এখন এই মরণনেশায় আক্রান্ত। মহাসড়কের পাশে তথাকথিত ‘বাস লাভার’ বা ক্যামেরা হাতে ছবি শিকারিদের দেখলেই চালকেরা অতি-উৎসাহী হয়ে ওঠেন। শুরু হয় বিপজ্জনক বাউলি বা রুদ্ধশ^াস গতির লড়াই। অনেক সময় কিশোর-যুবকদের বাসের ইঞ্জিন কাভারে উঠে ক্যামেরা অন করে চালককে আরও জোরে চালাতে বা অন্য বাসের সঙ্গে ‘রেস’ করতে উসকানি দিতেও দেখা যায়। ¯্রফে কয়েক মুহূর্তের ভিডিওর জন্য এভাবেই প্রতিনিয়ত মহাসড়কগুলোতে তৈরি হচ্ছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি।
এ বিষয়ে দুর্ঘটনা ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন, ‘সড়কে সুশৃঙ্খল নজরদারি না থাকায় আমরা মহাসড়কে রেসিং বা ওভারস্পিডিং থামাতে পারছি না। এর মধ্যে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে, যার একটি বড় উদাহরণ হলো এই ‘বাস লাভার চক্র’। তারা মূলত গণপরিবহনকে ব্যবহার করে বিপজ্জনক রেসিং বা প্রতিযোগিতায় মেতে উঠছে।’
তিনি আরও বলেন, ‘এটি শুধু বাসের যাত্রীদের জন্যই নয়, বরং যারা নিয়ম মেনে সড়কে চলেন তাদের জন্যও এক চরম ঝুঁকির কারণ। এই ঝুঁকি এড়াতে প্রশাসনের উচিত কঠোর অভিযান চালানো এবং গণপরিবহন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। মহাসড়কগুলোকে সার্বক্ষণিক সিসিটিভির আওতায় এনে নিবিড় মনিটরিং করার কোনো বিকল্প নেই।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












