লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় মৃত ৭, গাজায় প্রাণ গেল আরও ৩৪ ফিলিস্তিনির
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ আশির, ১৩৯২ শামসী সন , ২৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১০ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা অর্ধ লক্ষে পৌঁছেছে।
এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৭ লেবানিজ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
বর্বর এই হামলায় সেখানে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (২৩ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, রকেট হামলার পর ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী দক্ষিণ লেবাননে বোমা হামলা চালিয়েছে। এতে সাতজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। প্রাণঘাতী এই হামলা ও হতাহতের কারণে চার মাস আগে হিজবুল্লাহর সাথে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বিপন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।
মূলত চার মাস আগে যুদ্ধবিরতির পর লেবাননের ওপর এটিই দখলদার ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা। সন্ত্রাসী ইসরায়েল জানিয়েছে, টায়ার এবং তুলিনে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। কারণ ইসরায়েলি শহর মেটুলা লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে সেই হামলার দায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্বীকার করেছে।
এদিকে, গাজায় রোববার ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে গাজা সিটিতে হামলায় নিহত পাঁচ শিশুও রয়েছে।
অন্যদিকে ইয়েমেনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকা ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রেখেছে। হোদেইদা বিমানবন্দরে তিনটি এবং লোহিত সাগরের আল সালিফ বন্দরে আরেকটি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা আপডেট করে বলেছে, অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি হবে। কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)