লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাসের চেয়ে ১০ গুণ শক্তিশালী -ইসরাইলি যুদ্ধমন্ত্রী
দখলদার ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োআভ গালান্ত বলেছে, লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাসের চেয়ে দশ গুণ শক্তিশালী। কাজেই হিজবুল্লাহর সঙ্গে সংঘাত অনেক বেশি কঠিন হবে। ইসরাইলি গণমাধ্যম এ খবর দিয়েছে।
ইসরাইলি যুদ্ধমন্ত্রী শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে আরও বলেছে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধটা অনেক বেশি কঠিন হবে, এ কারণে উত্তর ফ্রন্টে যুদ্ধের জন্য বড় ধরণের প্রস্তুতি জরুরি। সে দ্রুততার সঙ্গে উত্তর ফ্রন্টে রিজার্ভ সেনাদের মোতায়েন এবং যুদ্ধ সরঞ্জাম স্থানান্তরের কাজ সম্পন্ন করার দাবি জানায়। দখলদার ইসরাইলের উত্তর সীমান্তে দক্ষিণ লেবানন অবস্থিত। সেখানে এরিমধ্যে থেমে থেমে হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরাইলের সংঘর্ষ চলছে।
এদিকে, দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা ফ্রন্টের প্রধান স্বীকার করেছে, দক্ষিণ ফ্রন্টের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ব্যর্থ হয়েছে। এ কারণে তাদের ওপর ইসরাইলি জনগণের আস্থা নেই। গাজায় হামলা চালিয়ে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব না হলে ইসরাইলিরা আতঙ্কের কারণে ঘরে ফিরবে না।
ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলেছে, গাজায় স্থল হামলা চালানো ছাড়া তাদের সামনে ভিন্ন কোনো উপায় নেই। কারণ গাজায় পরিপূর্ণ বিজয় অর্জন সম্ভব না হলে ইসরাইলের অবস্থান ও কৌশলগত পরিকল্পনাগুলো ভঙ্গুর অবস্থাতেই রয়ে যাবে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।