‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণের অজুহাতে সরকার বৃহৎ লুটেরা পুঁজির স্বার্থে ভুল নীতি গ্রহণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র প্রেসিডিয়াম সদস্য কমরেড জলি তালুকদার।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দেশের প্রান্তিক মানুষের কর্মসংস্থান উচ্ছেদ করে এবং অশুভ চক্রান্তের মাধ্যমে লুটেরাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকারকে ভুল পথে পরিচালনা অব্যাহত রাখলে শ্রমিকরা অভ্যুত্থানের মাধ্যমে দেশকে সঠিক পথে নেওয়ার দায়িত্ব গ্রহণ করবে।
আজ গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর দয়াগঞ্জ মোড়ে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং বৈধ বিদ্যুৎ মিটারের সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
নেতৃবৃন্দ বলেন, রিকশাচালকদের কেউ শখ করে রিকশাচালক হয় না, জীবন-জীবিকার নিষ্ঠুর বাস্তবতা তাদের রিকশা চালকে পরিণত করে। সরকার এই প্রান্তিক মানুষদের কোনো কর্মসংস্থানের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় আজ প্রান্তিক জনগোষ্ঠী নিজেরা নিজেদের জীবিকা নিশ্চিত করতে রিকশাচালক ও হকারে পরিণত হয়েছে। তাদের বিকল্প রুটি-রুজির ব্যবস্থা নিশ্চিত না করে ধনিকশ্রেণির স্বার্থে জীবিকা থেকে উচ্ছেদ করা চলবে না।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।