লালমনিরহাট বিমানবন্দর চালুর পাল্টা ব্যবস্থা নিচ্ছে ভারত
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৯ মে, ২০২৫ খ্রি:, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর চালু নিয়ে উদ্বিগ্ন ভারত। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, চীনের সহায়তায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাট বিমান ঘাঁটি সচল করার বাংলাদেশের পরিকল্পনা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ে আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর চালু করলে ‘পাল্টা ব্যবস্থা’ হিসেবে ভারত তাদের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরের তিন দশক পুরোনো বিমানঘাঁটি সচল করবে ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, লালমনিরহাট পুনঃসক্রিয় করার ফলে বেইজিং আক্ষরিক অর্থেই দিল্লির দোরগোড়ায় সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে বলে আশঙ্কার বার্তা শোনা যাচ্ছে। কারণ ঘাঁটিটি লালমনিরহাট শিলিগুড়ি করিডোর থেকে ২০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত। ‘চিকেন নেক’ নামে পরিচিত করিডোরটি পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্তে অবস্থিত।
ভারতীয় সংবাদমাধ্যমটির দাবি, যদি বেইজিং লালমনিরহাটের সংস্কারের জন্য অর্থায়ন করে, তাহলে আশা করা যায় যে চুক্তির অংশ হিসেবে চীনাদের সামরিক সম্পদ - যুদ্ধবিমান, রাডার, নজরদারি সরঞ্জাম ইত্যাদি - সেখানে মোতায়েন থাকবে। এই উদ্বেগের কারণে ভারত ত্রিপুরার উত্তরাঞ্চলের কৈলাশহর অঞ্চলে তিন দশকের পুরনো একটি বেসামরিক বিমানবন্দরের সংস্কার দ্রুত শুরু করতে বাধ্য হয়েছে। সম্ভবত এটি বেসামরিক ব্যবহারের জন্যই থাকবে। তবে উত্তর-পূর্বের অন্যান্য প্রধান বিমানবন্দরের মতো যুদ্ধের সময় বা জরুরি পরিস্থিতিতে বিমান বাহিনীর যুদ্ধবিমান এবং বিমানগুলোকে উড্ডয়ন, অবতরণ ও জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার জন্য স্থল সুবিধাগুলো উন্নত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)