লাভের ফাঁদে নিঃস্ব তরুণরা, অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
অনলাইন জুয়া ও ক্যাসিনোর সহজলভ্যতা ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে। সহজ লাভের প্রলোভনে পড়ে বহু তরুণ নিঃস্ব হয়ে গেছে, ভাঙছে পরিবার, হারাচ্ছে কর্মসংস্থান। এমন বাস্তবতার মধ্যেই অনলাইন জুয়া-ক্যাসিনো সাইট দ্রুত বন্ধের দাবিতে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রংপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগী ও সচেতন নাগরিকেরা।
তারা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই অদৃশ্য আসক্তি আরও বড় বিপর্যয় ডেকে আনবে।
এ সময় নগরীর রবার্টসনগঞ্জ এলাকার বাসিন্দা ভুক্তভোগী বাঁধন বলেন, আমি কম্পিউটারের দোকানে কাজ করতাম। নিজের একটি বাড়ি করার স্বপ্ন থেকে বাড়তি উপার্জনের নেশায় একটু একটু করে জুয়ায় জড়িয়ে পড়ি। শুরুতে ১০০-২০০ টাকা দিয়ে খেলা শুরু করলেও ধীরে ধীরে তা হাজার টাকায় গিয়ে ঠেকে। একপর্যায়ে পরিচিত মানুষের কাছে ঋণী হয়ে পড়ি। বর্তমানে ব্যাংক লোন এবং কিস্তিসহ আমার প্রায় ১ লাখ টাকা ঋণ হয়ে গেছে। জুয়ার কারণে আমি এতটাই নিঃস্ব যে, জীবন দেওয়ার মতো পরিস্থিতিতে দাঁড়িয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ, এখন আমি এই অন্ধকার পথ থেকে সম্পূর্ণ ফিরে এসেছি। আমার মতো কেউ যেন এ পথে না যায়। দেশে অনলাইন জুয়া-ক্যাসিনো সাইটগুলো বন্ধ করতে হবে।
অনলাইন জুয়া ও ক্যাসিনো প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়ক সাদ্দাম হোসেন বলেন, অনলাইন জুয়া ও ক্যাসিনো বর্তমান সময়ের এক নব্য ক্যানসার, যা তরুণ সমাজ থেকে শুরু করে ব্যবসায়ী, কৃষক, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন বয়সের শ্রেণি-পেশার মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। ক্যাসিনোয় নিঃস্ব হয়ে রংপুরের এক ছোট ভাই ঋণের চাপে আত্মহত্যা করেছে এবং অনেকে ভিটেমাটি ও চাকরি হারিয়েছে। বর্তমান আইনে অপরাধীদের সাজা ও জরিমানা অত্যন্ত নগণ্য। আমরা চাই এই আইন সংশোধন করে সাইট পরিচালনাকারীদের সর্বনি¤œ ১০ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদ- দেওয়া হোক এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হোক। একই সঙ্গে আসক্ত ব্যক্তিদের সুস্থভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে। এসব সাইট বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
সমাবেশে বক্তারা অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনাকারীদের দ্রুত গ্রেপ্তার, তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দেশের তরুণ ও যুবসমাজকে এ ক্ষতিকর আসক্তি থেকে রক্ষায় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)