লঘুচাপের আগে ২৭ জেলায় মৃদু তাপপ্রবাহ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাসের মধ্যে দেশের ২৭ জেলায় বইতে শুরু করেছে মৃদু তাপপ্রবাহ।
এই তাপপ্রবাহের বিস্তার আরও বাড়তে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, সামনে সাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা আছে। মে মাসে স্বাভাবিকভাবেই হিট ওয়েভ বয়ে যায়। এখন যে তাপপ্রবাহ বইছে তা মৃদু তাপপ্রবাহ।
খুলনা ও রাজশাহী বিভাগের ১৮ জেলাসহ ঢাকা, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে এই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বৃষ্টি হওয়ায় এক দিন আগেও তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও তাপপ্রবাহ শুরু হওয়ায় আবার গরমের কষ্ট শুরু হয়েছে মানুষের।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণিচক্র তৈরি হয়েছে, যেখান থেকে সোমবার একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং পরদিন তা ঘনীভূত হয়ে নির্মচাপে পরিণত হতে পারে।
সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে জানিয়ে ভারতীয় আবহাওয়াবিদরা বলছেন, সেই ঝড়ের সম্ভাব্য গতিপথ কী হতে পারে, সে বিষয়ে লঘুচাপ সৃষ্টির পর ধারণা দেবেন তারা।
বাংলাদেশের আবহাওয়া অফিসও মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে রেখেছিল। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মোখা, এটা ইয়েমেনের দেওয়া নাম।
সাগরে লঘুচাপ সৃষ্টির আগে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত কমার প্রবণতার পাশাপাশি তাপমাত্রা বাড়ার আভাসও রয়েছে।
আরও পড়ুন
সব ›
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
আল ইহসান ডেস্ক: সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও কমতে পারে রাতে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার (২৩ মার্চ) এমন প…
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
দুদিন রাতের তাপমাত্রা কমবে
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।