রোজা-ঈদ ঘিরে অপরাধ দমন জোরদারে আইজিপির নির্দেশ
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ৩১ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে জোরালো কার্যক্রম গ্রহণের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, ঈদ উপলক্ষে ছিনতাই, অজ্ঞানপার্টি, মলমপার্টিসহ অন্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত মাসিক অপরাধ (ফেব্রুয়ারি মাস) পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন তিনি।
সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) আতিকুল ইসলাম গত ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।
আইজিপি ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘœ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। ফিটনেসবিহীন বাস ও লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন আইজিপি। তিনি বলেন, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে নিয়মিতভাবে গান চেকিং করতে হবে। তিনি অবৈধ অস্ত্র উদ্ধারে আরও বেশি তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দেন। পুলিশপ্রধান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে। জনগণ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে প্রতিনিয়ত পুলিশের সেবা পাচ্ছেন। তিনি জনগণকে আরও উন্নত সেবা দেওয়ার জন্য সচেষ্ট থাকতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)