ফলের বাজারে আগুন:
রোগীও ‘বেহুঁশ’ হতে পারে মাল্টার দাম শুনে
, ২২ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ রবি’ ১৩৯১ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মাল্টা, কমলা, আপেলসহ সবধরনের ফলমূলের দাম বেড়েছে। বিশেষ করে গত এক সপ্তাহে মাল্টার দাম বেড়েছে কেজি প্রতি ১০০ টাকা। ক্রেতারা বলছেন, যাদের পুঁজি করে মাল্টার দাম বেড়েছে; তারা (রোগী) যদি সেই দাম জানতে পারেন তাহলে ‘বেহুশ’ হওয়ার মতো অবস্থা হতে পারে!
ব্যবসায়ীরা বলছেন, দাম বৃদ্ধিতে নিজেদের কোনো হাত না থাকলেও সেটা নিয়ে ‘একটা পক্ষ’ অবশ্যই কলকাঠি নাড়ছে।
ক্রেতারা বলছেন, অসুখ-বিসুখ হলে ফলমূল কিনে খাওয়ার অবস্থা এখন নেই। বাজারের এই সিন্ডিকেট ভাঙতে না পারলে বাণিজ্যমন্ত্রীর উচিত পদত্যাগ করা।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কাওরানবাজারের ফলের বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে বাজারে চাহিদার শীর্ষে রয়েছে মাল্টা। এ ফলটি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজিতে। এছাড়াও বিভিন্ন রকমের আপেল বিক্রি হচ্ছে ২৮০ টাকা থেকে ৩৫০ টাকা, আঙ্গুর বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা, আনার বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা, দেশি সবুজ মাল্টা বিক্রি হচ্ছে ১০০ টাকা, পেয়ারা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে।
বেসরকারি চাকরিজীবী মাসুদ আলম বলেন, হাতেগোনা কিছু লোক আছে, যাদের কিনতে সমস্যা হয় না। কিন্তু গরিবের যে অবস্থা, অসুখ-বিসুখ হলে যে টুকটাক ফলমূল কিনে খাবে, সেই অবস্থা এখন নেই। বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বর সর্দি বেড়েছে, পরিচিত অনেকেই অসুস্থ। তাদের জন্য এক কেজি মাল্টা কিনে কেউ একজন রোগী দেখতে যাবে, সেটি আর সম্ভব হচ্ছে না।
বাজারে ফলমূলের অসম্ভব দাম। আগে আমরা ১৮০ থেকে সর্বোচ্চ ২২০ টাকা দিয়ে মাল্টা কিনেছি। এখন সেই মাল্টা কিনতে হয়েছে ৩৮০ টাকা কেজি। এটা তো আসলে অসম্ভব দাম। দাম বেশি হলেও তো কিছু করার নেই। ডেঙ্গু রোগী বাসায়, তার জন্য বেশি দামে হলেও কিনে খাওয়াতে হবে। টাকার চিন্তা করে তো কোনো লাভ নেই।
মাল্টাসহ বিভিন্ন ফলমূলের দাম বেড়েছে, অকপটে বিষয়টি স্বীকার করেন কারওয়ান বাজারের ফল ব্যবসায়ী মাসুদ রানা। তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি মাল্টার দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। গত ৭ থেকে ১০ দিন আগেও মালটা বিক্রি করেছি ২৮০ টাকা কেজি, বর্তমানে মাল্টা বিক্রি করছি ৩৮০ টাকা করে। নতুন নতুন দাম দেখে আমরাও অবাক হচ্ছি।
তিনি বলেন, আমাদের আসলে কিছু করার নেই, প্রতি কার্টুন মাল্টা কিনে আনতাম ৩৪০০ থেকে ৩৫০০ টাকা করে, আজকে কিনে এনেছি ৫৬০০ টাকা কার্টুন। আহামরি খুব একটা লাভ করি, তা কিন্তু নয়। কেজি প্রতি ৫-১০ টাকা লাভেই বিক্রি করে দিই।
এই বিক্রেতা আরও বলেন, মাল্টার প্রভাবে কমলার দামটাও বেড়েছে। এখন ৩৫০ টাকা কেজি বিক্রি করছি, যা এক সপ্তাহ আগেই ২৫০ টাকা করে বিক্রি করেছি। এছাড়া আনারের দামটা আগের মতোই আছে, তবে সবুজ আর লাল আপেলের দামটা একটু বেড়েছে। লাল আপেল আমরা কিনে এনেছি ৫৪০০ টাকা কার্টুন।
বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রায় প্রতিটি ফলের দামই বাড়তি। তবে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে পেয়ারা। যদিও সেটাও গতবছরের তুলনায় বেশি বলে জানিয়েছে ফল বিক্রেতা রফিকুল ইসলাম।
তিনি বলেন, গত বছর ৪০-৫০ টাকা করে কিনতাম, ৬০/৭০ টাকায় বিক্রি করতাম। এ বছর ৬০/৭০ টাকা করে কিনে ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি করছি। ফলমূলের দাম বৃদ্ধির পেছনে অন্যান্য সকল জিনিসের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে দেখছেন এই বিক্রেতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলে।
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রের হয়ে লড়ে টিকে থাকা দায়, ৬ মাসেও বিল পান না আইনজীবীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা ব্যারাজ হবে রাজবাড়ী পাংশার হাবাসপুরে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বোনজামাইকে নিয়ে ছিনতাই মিশনে দুই ভাই, অতঃপর জেলে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয় -সাবেক উপদেষ্টা ফরিদা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার -তথ্যমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে -প্রধানমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












