রাষ্ট্রপতির দ- মওকুফের ক্ষমতা নিয়ে নীতিমালা করতে রুল হাইকোর্টের
, ৪রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৬ আশির, ১৩৯২ শামসী সন , ৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে দ- মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
জনস্বার্থে করা এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর বিচারক ফারাহ মাহবুব এবং বিচারক দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এই রুল জারি করে। নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি এই রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যটার্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির।
সংবিধানের ৪৯ অনুচ্ছেদে বলা আছে, কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে-কোনো দ-ের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে-কোনো দ- মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে।
সংবিধানের এই বিধান প্রয়োগে নীতিমালা প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি, অসাংবিধানিক এবং সংবিধানের ৭, ২৭ ও ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছে উচ্চ আদালত। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্বরাষ্ট্র সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, নীতিমালা না থাকার কারণে রাষ্ট্রপতির এই ক্ষমতা অবাধ। কিসের ভিত্তিতে, কোন বিবেচনায় দ-িতদের দ- মওকুফ করা হচ্ছে বা হয়েছে তার কোনো ব্যাখ্যা জানার সুযোগ নেই। রাজনৈতিক বিবেচনায় অনেক সময় দ-িতদের সাজা মওকুফ করতে দেখা গেছে, যা ক্ষমতার অপব্যবহার।
রিটকারী আইনজীবী ইশরাত হাসানের দাবি, বছরের পর বছর ধরে রাষ্ট্রপতির এই ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার হয়েছে।
বিগত সরকারগুলোর আমলে রাষ্ট্রপতি অনেক সাজাপ্রাপ্ত খুনিকে ক্ষমা করেছেন, যা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, সমালোচনা হয়েছে। এর ফলে, জনমনে ন্যায়বিচার পাওয়া নিয়ে আশংকা তৈরি হয়, যা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












