রাশিয়া থেকে ছোড়া ২৪ ক্ষেপণাস্ত্রের সবকটিই বাধা ছাড়াই আঘাত হানল কিয়েভে
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় ১৭ জন নিহতের পাশাপাশি ৪৫ জন আহত হয়েছেন। কিয়েভ থেকে প্রায় ২৪ কিলোমিটার পূর্বে অবস্থিত ব্রোভারিও হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জেটচালিত শাহেদ ধরনের ড্রোন ব্যবহার করা হয়। ব্রোভারির জেলা প্রশাসনের প্রধান ভিতালি বিহুন জানিয়েছেন, কভিতনেভে গ্রামের একটি রেলস্টেশনে আটজন নিহত হয়েছেন।
হামলার সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা ৪৮ বছর বয়সী আনাস্তাসিয়া জানান, তার বাড়ির কাছে একটি গুদামে ড্রোন আঘাত হানে। এর কিছুক্ষণ পর আরেকটি গুদামে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাত লাগে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া ২৪টি ব্যালিস্টিক ও চারটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ১১৫টি শাহেদ ধরনের ড্রোন ছুড়েছে। কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা সম্ভব হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার প্রধান লক্ষ্য ছিল বেসামরিক প্রতিষ্ঠানের গুদাম। পাশাপাশি অবকাঠামো ও একটি রেলস্টেশনেও হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও বিশ্লেষণ করে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিবিষয়ক গবেষক ফ্যাবিয়ান হফম্যান বলেন, হামলায় ক্লাস্টার মিউনিশন ব্যবহারের স্পষ্ট লক্ষণ দেখা গেছে।
জেলেনস্কি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে হামলায় নিহতদের অনেকের প্রাণ রক্ষা করা সম্ভব হতো। তিনি মিত্র দেশগুলোকে ইউক্রেনে এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে দেরি না করার আহ্বান জানান।
ইউক্রেন দীর্ঘদিন ধরে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে ভুগছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম ইউক্রেনের হাতে থাকা প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা এটি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ব্যাপক হামলায় ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়ে এই ঘাটতির সুযোগ নিচ্ছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।
হামলায় ব্রোভারির পাশাপাশি বুচা ও ফাস্তিভ জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন গুদাম ও যানবাহনে আগুন ধরে যায়। হামলার অন্যতম লক্ষ্য ছিল বড় ইউক্রেনীয় শপিং ও সরবরাহকারী প্রতিষ্ঠানের গুদাম ও বিতরণকেন্দ্র। কিয়েভ শহরের সাতটির বেশি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওবোলনস্কি এলাকায় ২০ তলা একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আগুন ধরে যায়। আরেকটি আবাসিক ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। দুটি গুদামেও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, হামলার সময় স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটের পর থেকেই কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলতে থাকে বিস্ফোরণ। পরে ড্রোন হামলার সতর্কতাও জারি করা হয়। হামলাটি এমন এক সময়ে হলো, যখন মাত্র কয়েক দিন আগে ১ আগস্ট কিয়েভে রাশিয়ার আরেকটি বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












