নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মেরাদিয়া বাজার। বনশ্রী, আফতাবনগরসহ আশপাশের এলাকার অন্যতম বড় বাজার। মাছ, গোশত, সবজিসহ নানা নিত্যপণ্যের প্রতিদিনের বাজার। আর বুধবার বসে হাট। হাট মানে একেবারে গ্রামীণ পরিবেশ। গ্রামের হাটে যে ধরনের পণ্য বিক্রি হয় এখানেও আসে সেই রকম পণ্য। বিভিন্ন এলাকা থেকে মানুষ পণ্য বিক্রি করতে আসে।
ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, প্রতিদিন বাড়ছে মুরগির দাম। আজ ৩৩০ তো কাল ৩৪০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি করতে হবে। পরিবহন খরচ বাড়ছে এ কারণে বাড়ছে মুরগির দাম। পাশাপাশি পর্যাপ্ত সরবরাহও কম।’
তিনি বলেন, আগামী ১০ তারিখ পর্যন্ত বাড়তেই থাকবে। তারপর হয়তো কমতে পারে। পাইকারী বিক্রেতারা এমন আভাস দিয়েছেন।
মাছের বাজারে দেখা যায়, তাজ রুই সাইজভেদে প্রতি কেজি ৩৬০ থেকে ৪০০ টাকা কেজি, তেলাপেয়া ২৩০, পাঙ্গাস ২৫০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছোট বড় নানা প্রকারের মাছ প্রতি কেজি ২৫০ টাকা থেকে শুরু হয়ে নানা দামে বিক্রি হচ্ছে।
গরুর গোশত প্রতিকেজি ৮২০ টাকা এবং খাসির গোশত ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে সকালে বাজার করতে আসা হাফিজুর রহমান বলেন, বাজার তো উর্ধ্বমুখী। মাছের বাজার চড়া। তাজা রুই ২৮০-৩৩০ এর মধ্যে ছিল প্রতিকেজি। এখন ৪০০ ছাড়িয়ে গেলো। অন্যান্য মাছের দামও চড়া। আর সবজির দাম আরও কমা উচিৎ। কিন্তু বাড়ছে।
ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বাজারে কদু ৫০-৬০ টাকাও ছিল গতসপ্তাহে। এখন ৮০ টাকার নিচে কদু নেই। এছাড়া অন্যান্য সবজি ১০ থেকে ২০ পর্যন্ত বাড়তি।’
তিনি বলেন, এই বাজারে কিছুটা কম দরে পাওয়া গেলেও তা খুবই সামান্য। দিন যতই যাচ্ছে দাম বাড়ছে। আর জুমুয়াবার তো ইচ্ছেমত দাম হাঁকান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভৈরবে বসতঘরে আগুন, ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)