শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

রাজারবাগ শরীফ উনার পরিচিতি (১৫..)

হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মাহফিল উপলক্ষে ছফর
এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, রাত ২:০০
রাজারবাগ শরীফ উনার পরিচিতি (১৫..)

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার দিকে মানুষকে ডাকা খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনারাও উনাদের সমগ্র জীবন মুবারকে মানুষকে মহান আল্লাহ পাক উনার দিকে, হিদায়েতের দিকে ডেকে গেছেন। আর এই ডাকার ফলশ্রুতিতে অবর্ণনীয় কষ্ট, ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মতগণের মধ্যে যাঁরা হক্কানী-রব্বানী ওলীআল্লাহ উনারা হচ্ছেন বনী ইসরাইল যুগের নবীগণ সদৃশ। সুবহানাল্লাহ!
একজন মানুষের প্রথমে নিজে ইছলাহ হওয়া ফরয। অতঃপর যখন নিজে একজন হাদী হয়ে যান, তখন উনার জন্য মানুষকে হিদায়েতের দিকে ডাকাও ফরয হয়ে যায়। সে কারণে হযরত ছাহাবা আ’যমাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এবং উনাদের পরবর্তীতে সকল হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা দেশের পর দেশ ছফর করেছেন পবিত্র দ্বীন ইসলাম প্রচারের লক্ষ্যে। পূর্ববর্তী হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের জন্য দেশের পর দেশ ছফর করা সহজ ছিল; কারণ তখন ছবি তুলে পাসপোর্ট করার প্রয়োজন হতো না। কিন্তু কাফিরদের প্ররোচনায় এখন ছবিযুক্ত পাসপোর্টের কারণে দেশের বাইরে ছফর করা যাচ্ছে না। এখানে বলে রাখা ভালো- সাধারণ মানুষের জীবিকার তাগিদে ছবিযুক্ত পাসপোর্ট করে দেশের বাইরে যাওয়ার সাথে ওলীআল্লাহগণ উনাদের বিষয়টি মেলানো যাবে না। কেননা যিনি হাদী হবেন, তিনি সর্বপ্রকার হারাম কাজ থেকে দূরে থাকবেন। এমনকি অপছন্দনীয় কাজ থেকেও দূরে থাকবেন। তাহলে কি করে তিনি ছবি তুলতে পারেন? অথচ মানুষকে হিদায়েতের দিকে ডাকার নাম করে উলামায়ে ‘সূ’রা হর-হামেশা টিভি-চ্যানেলে প্রোগ্রাম করে যাচ্ছে। নাউযুবিল্লাহ! অসংখ্য অগণিত হারাম ছবি তুলে কবীরা গুনাহতে লিপ্ত হচ্ছে। নাউযুবিল্লাহ! এরা নিজেরাই হক পথ প্রাপ্ত নয়, আর মানুষকে কি করে হিদায়েতের দিকে ডাকবে?
এখানে আরো একটি বিষয় উল্লেখ্য, বর্তমান সময়য়ের উলামায়ে ‘সূ’রা মাহফিল করে, টিভিতে প্রোগ্রাম করে অর্থ উপার্জনের জন্য। টিভিতে প্রোগ্রাম করলে মানুষ চিনবে-জানবে তাকে আরো দাওয়াত দেবে এই আশায়। নাউযুবিল্লাহ! এদেশের অনেক উলামায়ে ‘সূ’কে মাহফিলের দাওয়াত দিতে গেলে তারা মাহফিলের পূর্বেই কত পয়সা পাবে আর খাওয়ার মেন্যু কি হবে- এ নিয়ে প্রশ্ন তোলে। নাউযুবিল্লাহ! এসব অন্তঃসারশূন্য মানুষদের দ্বারা আর যাই হোক মানুষের হিদায়েত নছীব হবে না এটা নিশ্চিত। এরা মাহফিল করে তাদের দলীয় অনুসারী বৃদ্ধির লক্ষ্যে; মানুষকে হিদায়েত দানের জন্য নয়। অবশ্য পবিত্র হাদীছ শরীফ উনার মাঝে এদের সম্পর্কে আগেই সতর্ক করা আছে। সুবহানাল্লাহ!
হিজরী পনেরো শতকের সম্মানিত মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি মানুষকে মহান আল্লাহ পাক উনার দিকে এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে অর্থাৎ উনাদের দিকে রুজু করার লক্ষ্যে নিজ খরচে সারা দেশব্যাপী ছফর করেছেন। তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত চষে বেড়িয়েছেন; এমনকি উত্তাল সাগর পাড়ি দিয়ে সন্দ্বীপ, সেন্টমার্টিন, কুতুবদিয়া ইত্যাদি দ্বীপাঞ্চল এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলার দুর্গম পার্বত্য এলাকা পর্যন্ত ছফর করেছেন। সুবহানাল্লাহ!
হিজরী পনেরো শতকের সম্মানিত মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার কেবল ছফর মুবারকের বর্ণনা লিখতে গেলে লক্ষ পৃষ্ঠার একটি বিশাল কিতাব রচিত হবে। সুবহানাল্লাহ! উনার নিজস্ব ল্যান্ড-রোভার গাড়িতে করে প্রথমদিকে ১০-১৫ জনকে সাথে নিয়ে ছফর মুবারকের উদ্দেশ্যে যাত্রা করতেন। নিজ খরচে ছফর করে মানুষকে হিদায়েতের উদ্দেশ্যে ডাকার পথে তিনি যে পরিমাণ উলামায়ে ‘সূ’দের বিরোধিতা, অত্যাচার, মানসিক যন্ত্রণা ভোগ করেছেন তা বলে শেষ করা যাবে না। কিন্তু যেহেতু তিনি পরিপূর্ণভাবে মহান আল্লাহ পাক উনার মতে মত এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ; তাই কোনো দুঃখ-কষ্টই উনাকে বিচলিত করতে পারেনি। সুবহানাল্লাহ! সে সময় লাখ লাখ মানুষ উনার হাত মুবারকে বয়াত হয়ে হিদায়েত লাভ করেছেন। সুবহানাল্লাহ!

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ১ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ২ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ২ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ২ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৩ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৪ দিন আগে