রাজশাহীতে প্রতিবছর নষ্ট হচ্ছে ২০০ কোটি টাকার আম!
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজশাহীর বানেশ্বর আড়তে পচে নষ্ট হয়ে যাওয়ায় মণকে মণ আম ফেলে দেয়া হচ্ছে পুকুরে। লোকসান হচ্ছে কোটি কোটি টাকা। পুরো মৌসুমজুড়ে আড়তগুলোতে হরহামেশাই দেখা মেলে এমন চিত্র।
বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আম ফলন হয় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। জেলাগুলোতে চলতি বছর প্রায় দশ হাজার কোটি টাকার আমের বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। বাগানগুলোতে এখনও থোকায় থোকায় ঝুলছে নানা জাতের আম। গাছ থেকে আম নামানো ও বাজারজাত করার পর ৩০ থেকে ৪০ শতাংশ পচে নষ্ট হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।
এ অঞ্চলে আম সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর বিপুল অঙ্কের আম পচে নষ্ট হয়ে যায় বলে জানান ব্যবসায়ী নেতারা। রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক সাইফুল ইসলাম হীরক বলেন, আম সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর বিপুল পরিমাণে আম নষ্ট হচ্ছে। যার আর্থিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা। তাই আম সংরক্ষণের জন্য দ্রুত সংরক্ষণাগার তৈরি করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রক্রিয়াজাত প্ল্যান্ট স্থাপন করে মুখরোচক খাবার তৈরি করা হলে ব্যবসায়ীরা লাভবান হবেন। রাজশাহীর ফল গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম জানান, আম সংরক্ষণের ওপর জোর না দিয়ে প্রক্রিয়াজাত প্ল্যান্ট স্থাপন করে পাল্প থেকে আচার, জুস, আমসত্ত¦ বা চকলেট তৈরি করা যেতে পারে। এতে ব্যবসায়ীরা লাভবান হবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)