রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন
দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে কনকনে শীতের পর গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে অন্তত ১০ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কুয়াশার মধ্যে মাঘের শীতে শৈত্যপ্রবাহ ও বিভিন্ন স্থানে বৃষ্টিতে বিশেষ করে গ্রামাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গোপালগঞ্জ : গত প্রায় ১ সপ্তাহ ধরে কনকনে শীতের পর গতকাল ভোর থেকে গোপালগঞ্জে বৃষ্টি শুরু হয়েছে। এতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রচ- শীত আর বৃষ্টিতে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। রাস্তায় কমে গেছে জানবাহন চলাচল।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে আজ জুমুয়াবারও। গতকাল সকাল সোয়া ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ১২.৭ হলেও শনিবার মেঘ কেটে যাওয়ার পর তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় মাঘের বৃষ্টিতে হাঁড় কাপানো শীত পড়ছে। চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। জেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো আজকে এক দিনর জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এর পর ভোরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯.৪ মিলিমিটার।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান বলেন, এখন থেকে আগামীদিনে তাপমাত্রা আরও কমতে পারে। শীতের তীব্রতা বেড়ে যাবে।
যশোর : তীব্র শীতে বৃষ্টি শুরু হওয়ায় যশোরে বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় বৃষ্টি। এ বৃষ্টির হয় সকাল ১০টা পর্যন্ত।
শীতের মধ্যে হঠাৎ বৃষ্টি শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। বিঘœ ঘটেছে কর্মজীবী মানুষের স্বাভাবিক চলাচলে।
যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া দপ্তরের ওয়ারেন্ট অফিসার নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার সকালে যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.২ ডিগ্রি সেলসিয়াস। সকালে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে জনজীবনে অস্বস্তি আরও বেড়েছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।