রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত উদযাপিত
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গত জুময়াবার দিবাগত রাত ছিলো পবিত্র শবে বরাত। রাজধানী ঢাকাসহ সারাদেশের দ্বীনদার ঈমানদার মুসলমানগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত উদযাপন করেছেন। সরকারী দায়িত্বশীলগণও এ উপলক্ষে বিবৃতি দিয়েছিলেন। বিভিন্ন কোম্পানীর তরফ থেকে পত্র পত্রিকায় পবিত্র শবে বরাতের মুবারকবাদ জানিয়ে বিজ্ঞাপন দেয়া হয়। রাজধানীর পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী হালুয়া রুটির ব্যাপক পসরা সাজানো হয়। অনেক মসজিদ, মাজার শরীফ ও সরকারী স্থাপনায় আলোকসজ্জা করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ অসংখ্য মসজিদ মাজার শরীফে মুসল্লীদের ছিলো উপচে পড়া ভীড়। কবরস্থানগুলোতে দফায় দফায় জিয়ারতকারীগণ জিয়ারত করেছেন।
উল্লেখ্য অন্যান্য বারের তুলনায় এই বছর পবিত্র শবে বরাত বিরোধী ওহাবী খারেজী বেদাতী স্কলার ও তাদের অনুসারীরে পবিত্র শবে বরাত বিরোধী উৎপাত অপেক্ষাকৃত অনেক কম ছিলো। ঢাকা বিশ্ব বিদ্যালয়সহ দেশের বহু কলেজ বিশ্ব বিদ্যালয়ে এই উপলক্ষে পবিত্র মিলাদ শরীফ মাহফিল, নাত শরীফ মাহফিল ও হালুয়া রুটি বিতরণের কর্মসূচি পালন ছিলো লক্ষণীয়।
বরাবরের মতো এবারও আজিমুশ্বান রাজারবাগ দরবার শরীফ উনার মধ্যে পবিত্র শবে বরাত অত্যান্ত সুশৃঙ্খল তরতীবের সাথে পালন করা হয়। হাজার হাজার আশেকীন জাকেরীন মুহিব্বীন মুসল্লীরা সারা রাত ইবাদত বন্দেগীতে পবিত্র দরবার শরীফ অবস্থান করেন। বাদ ইশা প্রথম মুনাজাত শরীফ এবং রাত তিনটার পর আখেরী মুনাজাত শরীফ পরিচালনা করেন সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি। অতঃপর হাজার হাজার মুসল্লী এক সাথে তাবারুক গ্রহণ করে সাহরী করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)