রাজধানীর জনঘনত্ব বেড়েই চলছে, বিকেন্দ্রীকরণে নেই কোন উদ্যোগ
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
জীবিকার খোঁজেই মানুষ এক অঞ্চল থেকে অন্য অঞ্চল, গ্রাম থেকে শহর, এমনকি দেশ ছেড়ে বিদেশেও পাড়ি জমায়। নতুন জীবনের সন্ধানে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ রাজধানী ঢাকায় আসেন। তবে সম্প্রতি এই সংখ্যা আরও বেড়েছে। ফলে রাজধানীর জনঘনত্ব বাড়ছে এবং স্বাস্থ্য, বাসস্থানসহ নাগরিক সেবার ওপর বাড়ছে চাপ। এতে ঢাকাকে ‘মৃতপ্রায় শহর’ হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।
সূত্র জানায়, কাজের সন্ধানে প্রতিদিন হাজার হাজার মানুষ গ্রাম থেকে ঢাকায় আসছেন। বোরো মৌসুম শেষে দিনমজুরদের বেকারত্ব এবং গ্রামে কর্মসংস্থানের অভাবই এই ঢাকামুখী জন¯্রােতের প্রধান কারণ। এর ফলে ঢাকা বিশে^র অন্যতম ঘনবসতিপূর্ণ শহরে পরিণত হচ্ছে, বাড়ছে বস্তির সংখ্যাও।
রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে উপশহরের প্রধান সড়কের পাশে কয়েক মিনিট দাঁড়ালেই চোখে পড়ে-স্ত্রী-সন্তানসহ পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কেউ না কেউ ঢাকায় এসে পৌঁছেছেন।
জানা গেছে, কর্মসংস্থান, শিক্ষা ও উন্নত জীবনের আশায় প্রতিবছর প্রায় ছয় লাখ মানুষ ঢাকায় আসে। তবে গত কয়েক মাসে আসা অধিকাংশই জীবিকার তাগিদে পরিবারসহ স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে রাজধানীতে এসেছেন। তাদের মধ্যে উত্তরবঙ্গ, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ থেকে আসার হার বেশি।
এরইমধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অর্থনীতিতে অতিরিক্ত অর্থ সরবরাহের প্রভাবে মূল্যস্ফীতি বেড়েছে, যা সীমিত আয়ের মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে।
বরগুনা থেকে মাতুয়াইলে আসা সোহরাব হোসেন বলেন, গ্রামে অটো চালিয়ে আগে কোনওভাবে সংসার চললেও এখন আর সম্ভব হচ্ছে না। যাত্রী কমে গেছে, অটোর সংখ্যা বেড়েছে। ফলে আয় কমে যাওয়ায় বাধ্য হয়ে ঢাকায় এসেছেন। এখানেও অটো চালানোর পরিকল্পনা তার।
এমন পরিস্থিতিতে নগরবিদরা এখনই রাজধানী বিকেন্দ্রীকরণের তাগিদ দিচ্ছেন।
এ নিয়ে নগরবিদরা বলছেন, অদূর ভবিষ্যতে ঢাকায় মানুষের চাপ আরও বাড়বে। তখন পরিস্থিতি হবে আরও ভয়াবহ। তাই এর আগেই বিকেন্দ্রীকরণের পরামর্শ দিচ্ছেন তারা। তবে এক্ষেত্রে তারা বাধা মনে করছেন রাজনৈতিক সদিচ্ছাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)