রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই কোটিপতি!
, ২৬ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ আশির, ১৩৯১ শামসী সন , ০৮ মার্চ, ২০২৪ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বেতন পায় সাকুল্যে ৩৫ হাজার টাকা। কিন্তু ঢাকার মধ্য পীরেরবাগে রয়েছে দুটি বাড়ি। এর একটি ১০ তলা, আরেকটি সাত তলা। চড়ে দামি গাড়িতে। স্ত্রীর নামে গড়ে তুলেছেন ডেভেলপার প্রতিষ্ঠান। ‘অপ্সরা’ নামে সেই প্রতিষ্ঠানের অধীনে চলছে একাধিক ভবন নির্মাণের কাজ। গল্পটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউকের এক তৃতীয় শ্রেণির কর্মচারী মোহাম্মদ শফিউল্লাহ বাবুর। তার পদের নাম রেখাকার (নকশাকার)। রাজউকের চাকরিতে ঢুকে যেন ‘আলাদীনের চেরাগ’ হাতে পেয়েছেন। শূন্য থেকে বনে গেছেন কোটিপতি। শুধু কোটিপতিই না, শত কোটি টাকার মালিক তিনি।
সংস্থাটির আরেক কর্মচারী জাফর সাদেক। ২০০৬ সালে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরিতে ঢুকেছিলেন রাজউকে। সবশেষ রাজউকের এস্টেট-২ (পূর্বাচল)-এর পরিচালক সৈয়দ নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বেতন পান সাকুল্যে ৪০ হাজার। কিন্তু আফতানগরের ডি-ব্লকে তারও রয়েছে আটতলা বাড়ি। শান্তিনগরে আছে ফ্ল্যাট। চড়েন প্রিমিও গাড়িতে। নামে-বেনামে আরও আছে কোটি কোটি টাকার সম্পত্তি।
শুধু শফিউল্লাহ বাবু বা জাফর সাদেকই নন, রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই কোটিপতি। কথিত আছে, রাজউকে চাকরি করেন, কিন্তু ঢাকায় তার নিজের একটি ফ্ল্যাট বা বাড়ি নেই এমন কর্মকর্তা-কর্মচারী খুঁজে পাওয়া দুষ্কর। ঘুষ, দুর্নীতিতে ঠাসা রাজউকে চাকরি পেলেই যেন সবাই ‘আলাদীনের চেরাগ’ হাতে পেয়ে যান। প্লট বরাদ্দ থেকে শুরু করে, বাড়ি তৈরির নকশার অনুমোদন, নকশা অনুযায়ী ভবন নির্মাণের দেখভাল, ভূমি ছাড়পত্র, অর্থের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে বাড়ি নির্মাণের সুযোগ, রাজউকের প্লট-ফ্ল্যাট বিক্রি, হস্তান্তর, নামজারি, আমমোক্তারনামা, মালিকানা জালিয়াতি সব ক্ষেত্রেই চলে দুর্নীতি। টাকা ছাড়া কোনও সেবাই পাওয়া যায় না সরকারের গণপূর্ত বিভাগের আওতাধীন এই সংস্থায়। এই সুযোগে এখানকার কর্মকর্তা-কর্মচারীরা মিলে গড়ে তুলেছে সিন্ডিকেট। সবাই মিলেমিশে হয়ে গেছে কোটিপতি।
সম্প্রতি বেইলি রোডের গ্রিন কজি কটেজ নামে একটি বহুতল ভবনে অগ্নিকা-ের ঘটনায় ৪৬ জনের মর্মান্তিক মৃত্যুর পর আলোচনায় এসেছে রাজউকের ঘুষ-দুর্নীতির বিষয়টি। বলা হচ্ছে, রাজউকের ইমারত পরিদর্শকরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে এমন দুর্ঘটনা ঘটতো না। সংশ্লিষ্ট এলাকার ইমারত পরিদর্শকরা অবৈধ অর্থের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে ভবন তৈরির সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে।
দুর্নীতি দমন কমিশন-দুদক সূত্র জানায়, এখন পর্যন্ত রাজউকের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অনেকের বিরুদ্ধে আদালতে চার্জশিটও দেওয়া হয়েছে। এমনকি রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধেও আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। বিচার শেষে অনেকের বিরুদ্ধে কারাদ- ও অর্থদ- দিয়েছে আদালত।
দুদকের এক কর্মকর্তা জানান, রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাদের অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে, তারা কারোরই বৈধ আয়ে সারা জীবন চাকরি করেও একটি ফ্ল্যাট কেনার সামর্থ্য নেই। অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে একেকজন কোটিপতি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












